মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা পোশাক শিল্পকে নতুন ঝুঁকিতে ফেলেছে
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা পোশাক শিল্পকে নতুন করে হুমকিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন দেশের পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
তিনি বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও জ্বালানি সংকটের মাঝে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা আমাদের শিল্পকে নতুন করে ঝুঁকির মুখে ফেলেছে। তেলের দাম ও পরিবহন খরচ বাড়লে এই সংকট আরও ঘনীভূত হবে। এই বৈশি^ক ধাক্কা সামলাতে মালিক-শ্রমিক ঐক্য এখন সময়ের দাবি।
রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্ষে পোশাক শিল্পখাতে নিয়োজিত শ্রমিক নেতাদের সম্মানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর উদ্যোগে সম্প্রতি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
গত সোমবার (৯ মার্চ) রাতে বিজিএমইএ’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে বর্তমান সরকারের শিল্পবান্ধব অবস্থানের কথা উল্লেখ করে বলেন, সরকার তৈরি পোশাক শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শিল্পে সুষ্ঠূ ও স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখতে বিজিএমইএ এবং শ্রমিক সংগঠনগুলোর নিবিড় সহযোগিতা একান্ত প্রয়োজন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।