মধ্যপ্রাচ্যগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
উপসাগরীয় দেশগুলো বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনে যাওয়া প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়মের অভিযোগ করেছে উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিল অনুমোদিত মেডিক্যাল সেন্টারের মালিকরা।
গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেডিক্যাল সেন্টারের মালিকদের সমন্বয়কারী মেজবাহ উদ্দিন সাঈদ। তিনি বলেন, একটি চক্র উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিলের সফটওয়্যার ম্যানিপুলেশন করে নিজের পছন্দের সেন্টারে স্লিপ তুলে অন্যদের বঞ্চিত করছে।
উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিল কর্তৃক প্রদত্ত ওয়েববেসড সফটওয়্যারকে আইটি বিশেষজ্ঞ দিয়ে ম্যানিপুলেশন করে নিজেদের পছন্দমতো সেন্টারে মেডিক্যাল স্লিপ ইস্যু করে জিএসসির মূলনীতি অর্থাৎ সঠিকভাবে বিতরণ করাকে সম্পূর্ণরূপে ব্যাহত করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।