মঙ্গলবাড়িয়ার সুস্বাদু লিচু রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ৩১ মে, ২০২৫ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের যে দিকেই তাকানো যায় শুধু লিচু আর লিচু। মৃদুমন্দ বাতাসে গাছে থোকায় থোকায় দুলছে ছোট বিচির টসটসে সুস্বাদু এ লিচু। লিচুর ম-ম গন্ধে মাতোয়ারা মঙ্গলবাড়িয়াসহ আশপাশের গ্রাম। পাকা লিচু সংগ্রহে এখন হুমড়ি খেয়ে পড়েছেন পাইকার-ক্রেতাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত লিচু-রসিক লোকজন। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক চাহিদা থাকায় এ লিচু রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ পৃথিবীর বিভিন্ন দেশে।
মঙ্গলবাড়িয়া গ্রামে লিচুর বাম্পার ফলন হয়েছে এবার। বাগান থেকে লিচু সংগ্রহ করতে দেশের দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। ৭০০-৮০০ টাকা শ লিচু বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের টার্গেট এবার ১০ থেকে ১১ কোটি টাকার লিচু বিক্রির।
মঙ্গলবাড়িয়া গ্রামের তরুণ লিচু ব্যবসায়ী ছফির উদ্দিন জানান, লিচু চাষ তাকে আত্মকর্মসংস্থানের অপূর্ব সুযোগ এনে দিয়েছে। তার বাড়ির আঙিনাজুড়ে ৫০০-৬০০টি লিচু গাছ ও নার্সারি রয়েছে। লিচু ও চারা বিক্রি করে তার বছরে সাত-আট লাখ টাকার মতো আয় হয়। লিচুর ফুল আসার সময় তিনি মৌমাছি চাষ করেন। এ মৌসুমে তিনি ৬০-৬৫ কেজি মধু উৎপাদন করেছেন।
ছফির উদ্দিনের মতো আরও অনেক বেকার তরুণ এ লাভজনক লিচু ও মৌমাছি চাষ করছেন। গ্রামের লিচু পাইকার রাজিব মিয়া জানান, এবার তিনি গাছ থেকে ১০ লাখ টাকার লিচু কিনেছেন। ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ টাকার লিচু বিক্রি করেছেন। সব মিলিয়ে ১৫-১৬ লাখ টাকা বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অবসরপ্রাপ্ত প্রবীণ হাইস্কুল শিক্ষক নজরুল ইসলাম বলেন, তার বাড়িতেও ৭০-৮০টি লিচু গাছ রয়েছে। এগুলো তার পরিবারের বাড়তি আয়ের উৎস। বলতে গেলে লিচু বিক্রির টাকা দিয়েই তিনি সংসারের সারা বছরের খরচ চালান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)