লাখ কোটি টাকার ঋণ কোথায় গেল
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে লাখো কোটি টাকার কাছাকাছি ৯৮ হাজার ৫৭৯ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। এই ঋণ প্রবৃদ্ধির হার গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। সম্প্রতি প্রকাশিত পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)-এর সামষ্টিক অর্থনৈতিক আউটলুকে এ তথ্য দেওয়া হয়েছে। উন্নয়ন বাজেট (এডিপি) বাস্তবায়ন হচ্ছে না। মেগা প্রকল্পের কাজ বন্ধ। তাহলে এত ঋণ নিয়ে কী করছে সরকার- প্রশ্ন উঠেছে সে বিষয়ে।
সংশ্লিষ্টরা জানান, সরকারের ঋণের মূল কারণ বাজেট ঘাটতি মেটানো। এর বাইরে বড় ধরনের কোনো দুর্যোগ ঘটলে বা অপ্রত্যাশিত ব্যয় বেড়ে গেলে সরকারের ঋণের পরিমাণ বাড়তে পারে। তবে চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন হার খুব বেশি নয়; বরং উন্নয়ন বাজেট বাস্তবায়ন হার এ যাবৎকালের মধ্যে নিম্ন পর্যায়ে রয়েছে।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর বরাত দিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলেছে, চলতি অর্থবছরের (জুলাই-এপ্রিল) মূল বাজেট বরাদ্দের বিপরীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ৩২.৮ শতাংশে পৌঁছেছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এর মধ্যে সরকারের অর্থায়নে গৃহীত প্রকল্প বাস্তবায়নের হার ৩১.১ শতাংশ ও উন্নয়ন সহযোগীদের ঋণের টাকায় প্রকল্প বাস্তবায়ন হার ৩৫.৬ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও মাহবুব আহমেদ বলেন, ‘সরকারের ঋণ গ্রহণের বড় কারণ বাজেট ঘাটতি মেটানো। কিন্তু চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার খুবই কম। অনুন্নয়ন বাজেটেও অপ্রত্যাশিত কোনো খাত তৈরি হয়নি যার জন্য বড় ধরনের অর্থের প্রয়োজন হতে পারে; এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ব্যাংক থেকে এত টাকা নিয়ে সরকার কী করল।’
এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক এই বিকল্প নির্বাহী পরিচালক মনে করেন, সরকারের রাজস্ব আয় কমার কারণেই ব্যাংক ঋণ বাড়তে পারে। এ ছাড়া সঞ্চয়পত্র বিক্রিও কমেছে। এতে করে সরকারের অর্থ জোগানের পথগুলো সংকীর্ণ হয়ে গেছে।
মাহবুব আহমেদ জানান, রাজস্ব আয় কমবে এটাই স্বাভাবিক। কারণ ব্যবসাবাণিজ্য স্থবির হয়ে গেছে। অর্থনীতির কোনো খাতে গতি নেই। মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাপনের ব্যয় বাড়ায় সঞ্চয় ভেঙে ফেলছে। এ পরিস্থিতিতে আয়ের সঙ্গে ব্যয় সামাল দিতে বাজেটও কাটছাঁট করেছে সরকার। সে কারণেই ৬০ শতাংশ বেশি ব্যাংক ঋণ নিয়ে ওই টাকা কোথায় খরচ করা হলো তা কৌতূহল সৃষ্টি করেছে। ব্যয়ের খাতগুলো যথাযথ পরীক্ষা ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না বলে মনে করেন সাবেক এই অর্থ সচিব।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।