ভয়ঙ্কর মানবপাচার কোনোভাবেই থামছে না -চুন্নু
, ০২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কোনোভাবেই মানবপাচার থামছে না বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, সবাই সবকিছু জানে, তবুও কোনোভাবেই থামছে না ভয়ঙ্কর মানবপাচার। সীমান্তবর্তী চার জেলার ১০ পয়েন্টেই দীর্ঘদিন ধরেই চলছে পাচারের মতো জঘন্য কর্মকা-। অপেক্ষাকৃত নিরাপদ হওয়ায় নারী-শিশু পাচারের জন্য এসব পয়েন্ট বেছে নিচ্ছে পাচারকারীরা। অন্যদিকে সীমান্ত এলাকায় অভিযান নিয়ে মাঝে মধ্যেই বিবাদে জড়িয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থাগুলো। আর সেই সুযোগ নিচ্ছে পাচারকারীরা।
চুন্নু বলেন, আইনে আছে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে বিজিবি চাইলে অপারেশন করতে পারে, পাচারকারীদের ধরতে পারে। পুলিশ তো যেকোনো জায়গায় যেতে পারে। কিন্তু যখন পুলিশ ধরতে যায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে, তখন আবার বিজিবি পুলিশকে বাধা দেয়। পুলিশ এবং বিজিবির মধ্যে কোনো সমন্বয় নেই। পাচার এখনো চলছে, রুটগুলো চিহ্নিত করা। নারী-শিশু পাচারের মতো জঘন্য ঘটনা হর-হামেশা দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো বিষয়টি খুব গুরুতর অপরাধের বিষয়। এ বিষয়ে যদি সরকার সচেতন না হয়, প্রয়োজনীয় পদক্ষেপ না নেয় তাহলে নিরীহ মানুষ যাবে কোথায়?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৯ হাওরের ফসল পানির নিচে
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই -ডিএসসিসি প্রশাসক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফের ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)