ভ্যাটের বাড়তি ১২ হাজার কোটি টাকা আদায়ে নতুন ছক
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে পাঁচ লাখ ৪১ হাজার কোটি টাকা।
যার মধ্যে এনবিআরের আদায় করতে হবে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। ভ্যাট লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার বড় অংশ আসবে মূল্য সংযোজন কর বা ভ্যাট খাত থেকে। এটা করতে গত অর্থ বছরের বাজেটের লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ হাজার ৫০০ কোটি টাকা আর সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা বেশি আদায় করতে হবে।
অতিরিক্ত ভ্যাট আদায়ে ২০ ধরনের খাতে ভ্যাট বৃদ্ধি করে ঘাটতি পূরণের পরিকল্পনা নিয়েছে এনবিআর। এভাবে বাড়তি প্রায় ১২ হাজার কোটি টাকা ভ্যাট আদায়ের ছক বানিয়েছে এনবিআর। আগামী অর্থবছরের ভ্যাট লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকা পূরণ হবে বলে মনে করছে ভ্যাট বিভাগ।
চলতি অর্থবছরের প্রস্তাবিত এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে মূসক থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ও আমদানি-রপ্তানি শুল্ক থেকে ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।