ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে হত্যা
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ভোলা সংবাদদাতা:
ভোলা সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাও. আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকার নিজ বাসভবনে হত্যাকা-ের শিকার হন তিনি।
নিহত আমিনুল হক নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার আরবি প্রভাষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে এশার নামাজের পর আমিনুল হক নোমানী নিজ ঘরে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার ঘরে প্রবেশ করে। তারা আমিনুল হক নোমানীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আমিনুল হক নোমানীকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আমিনুল হক নোমানীকে হত্যার প্রতিবাদে তার সহকর্মী ও ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাতেই ভোলা সদর হাসপাতালের সামনে ও ভোলা সদর রোডে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আনতে পুলিশ কাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)