‘ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে’
কক্সবাজার সংবাদাদতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে দলগুলো পিআরের কথা বলেছিল তারা আজ মাঠে নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্ত দানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। আমরা মুক্ত হয়েছি।
আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি, কিন্তু প্রয়োগ করতে পারিনি। ভোটকে বিলম্বিত করতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে।
গত মঙ্গলবার (২ ডিসেম্বর) ১৪ বছর পর কক্সবাজারের নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় জনসংযোগকালে এসব কথা বলেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।