ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট
, ১৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর মাধ্যমে তুলে নেওয়ার ঘটনাকে ঘিরে সতর্ক অবস্থান ব্যক্ত করেছেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো পদক্ষেপকে তুরস্ক সমর্থন করে না এবং এ ধরনের কর্মকা- বিশ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এরদোয়ান বলেন, অন্য কোনো দেশের সার্বভৌমত্ব ক্ষুণœ করা এবং আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে বৈশ্বিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন।
২০১৬ সাল থেকে তুরস্ক ও ভেনেজুয়েলার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। ওই বছর তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর মাদুরো নিজে ফোন করে এরদোয়ানকে সমর্থন জানিয়েছিলো। তবে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে তুরস্ক সরকার শুরুতে তুলনামূলক নীরব ছিলো। পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু ভেনেজুয়েলার স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেয়।
গত শনিবার তুরস্কের বিরোধীদলীয় নেতা ওজগুর ওজেল অভিযোগ করে, ট্রাম্পকে অসন্তুষ্ট না করতেই এরদোয়ান প্রকাশ্যে সমালোচনা করছেন না। এর জবাবে এরদোয়ান জানান, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ভেনেজুয়েলা ইস্যুতে তুরস্কের উদ্বেগ স্পষ্টভাবে তুলে ধরেছেন।
এরদোয়ান বলেন, ফোনালাপে তিনি বিশেষভাবে জোর দিয়ে বলেছেন- ভেনেজুয়েলাকে যেন কোনোভাবেই অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়। তার ভাষায়, তুরস্ক ও ভেনেজুয়েলার জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থেই আঙ্কারা কাজ করে যাবে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খারগ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ইরান যুদ্ধে বেকায়দায় সন্ত্রাসী ড্রাম্প
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের কথিত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থাও অকার্যকর প্রমাণিত হয় যোদ্ধাদের আক্রমণের মুখে।
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)