ভেজাল: গ্লুকোজ-তেল মিশিয়ে খাঁটি দুধ তৈরি!
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সাতক্ষীরা সংবাদদাতা:
গাভী থেকে দুধ আহরণের পর তা থেকে তুলে নেওয়া হয় মাখন। এরপর বাকি অংশে গ্লুকোজ ও তেল মিশিয়ে ব্লেন্ডারে মিশ্রণের মাধ্যমে পূরণ করা হয় মাখনের ঘাটতি, তৈরি হয় খাঁটি দুধ! পরে তা বাজারজাত করা হয়।
এমনিভাবেই ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী এলাকার উজ্জ্বল কুমার ঘোষ।
গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তার দুধ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি সমন্বিত দল। এসময় তারা সেখান থেকে ৪৭০ কেজি ভেজাল দুধ জব্দ করেন। পরে তার বাসায় অভিযান চালিয়ে দুধ বানানোর কাজে ব্যবহৃত ৩৬ কেজি গ্লুকোজ, ক্রিম বানানোর কাজে ব্যবহৃত ১০ লিটার তেল ও ব্লেন্ডার জব্দ করা হয়।
পরে জব্দকৃত দুধ ল্যাবে পাঠানো হলে ভেজাল প্রমাণ হয়। সেই সঙ্গে উজ্জ্বল কুমার ঘোষ ভেজাল দুধ তৈরি ও বিক্রি করার বিষয়টি স্বীকার করেছেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উজ্জ্বল কুমার ঘোষকে ছয় মাসের কারাদ- এবং ভেজাল দুধ ধ্বংসের নির্দেশ দেন।
সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্দেশনা অনুযায়ী জব্দকৃত ভেজাল দুধ ধ্বংস করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)