ইরানি অভিযানের ৭৩তম জোয়ার:
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
, ০৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ আশির, ১৩৯৩ শামসী সন , ২৬ মার্চ, ২০২৬ খ্রি:, ১২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েলের অভ্যন্তরে “অপারেশন ট্রু প্রমিজ-৪”-এর ৭৩তম অভিযানে ২০০-এর বেশি ইহুদিবাদী হতাহত হয়েছে।
আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, “ইয়া হায়দার (আলাইহিস সালাম)” কোডনামে এই অভিযান চালানো হয়। এতে সন্ত্রাসী ইসরায়েলের উত্তর-দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ব্যাপক হামলা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণাঞ্চলের আরাদ, দিমোনা, ইলাত, বীরশেবা এবং কিরিয়াত গাত-এসব এলাকায় সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় এসব হামলা আরও নির্ভুলভাবে আঘাত হানে।
একই সঙ্গে পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি-আলি আল-সালেম, আল মিনহাদ ও আল দাফরা-এসব স্থানেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
প্রাথমিক মাঠ-তথ্য অনুযায়ী, হামলার প্রথম দিকেই ২০০-এর বেশি নিহত ও আহতের খবর পাওয়া গেছে। এছাড়া অভিযোগ উঠেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের ওপর চাপ দিচ্ছে, যাতে ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য প্রকাশ না পায়।
পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং যুদ্ধের সমীকরণ নতুন দিকে যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, সন্ত্রাসী ইসরায়েলের প্রতিরক্ষা নিয়ন্ত্রণে দুর্বলতার ইঙ্গিত দেখা যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরীয় বিমান হামলায় সুদানে নিহত ৭২
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ড্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি মার্কিন আইনপ্রণেতাদের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, ক্ষুধার্ত ৬৪ কোটি ৫০ লাখ মানুষ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি সন্ত্রাসবাদী প্রেসিডেন্টের বক্তব্যের সময় ১৩ দেশের ওয়াকআউট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণের আরও একটি শিকার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের সন্ত্রাসী প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)