ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
নিজস্ব প্রতিবেদক:
সরকারি ফি ২০ টাকা, অথচ নকল হাতে পেতে গুনতে হলো ১ হাজার ৯০০ টাকা! রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেল ভূমি অফিসে জমিসংক্রান্ত সেবা নিতে আসা এক ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠেছে রাশেদ নামে এক ওমেদারের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, মিস কেসের নকল তুলে দেওয়ার কথা বলে লালবাগের বাসিন্দা উজ্জ্বলের কাছ থেকে টাকা নেন তিনি। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অফিসের নিচতলায় সিঁড়ির পাশে নকল হস্তান্তর ও টাকা লেনদেনের সময় সরেজমিনে উপস্থিত ছিলেন যুগান্তরের প্রতিবেদক। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে রাশেদ বলেন, এটি নামজারি সংক্রান্ত কেস করার জন্য আমি নিয়েছি। ১৯০০ টাকা। এখন কী হয়েছে বলেন। এরপর আর কথা না বাড়িয়ে অফিসের নিচতলার গেট দিয়ে বেরিয়ে যান তিনি।
লালবাগের বাসিন্দা উজ্জ্বল বলেন, জমিসংক্রান্ত একটি মিস কেসের নকল সংগ্রহ করতে তিনি ভূমি অফিসে যান। সেখানে রাশেদ নিজেকে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে নকল তুলে দেওয়ার কথা বলেন। পরে নকলটি হাতে দিয়ে তার কাছ থেকে টাকা নেন রাশেদ।
উজ্জ্বলের অভিযোগ, প্রথমে তিনি ১ হাজার ৫০০ টাকা দিতে চাইলে রাশেদ তা নিতে চাননি। পরে ১০০ টাকা করে কয়েক দফায় বাকি অর্থ নিয়ে মোট ১ হাজার ৯০০ টাকা নেন তিনি। অথচ ওই নকলের সরকারি ফি ২০ টাকা বলে দাবি করেন উজ্জ্বল।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।