সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সঙ্গে মানুষের সংঘাত ঠেকাতে নাইলন দিয়ে তৈরি বেড়া স্থাপন করা হয়েছে। মাছ ধরার নৌকা, মৌয়াল ও বাওয়ালিরা যখন গভীরে যান, তখন তাদের বেঙ্গল টাইগারের মুখোমুখি হওয়া ঠেকাতে নতুন আশা দেখাচ্ছে ‘নাইলন ফেন্স’ বা সাধারণ নাইলনের জাল দিয়ে তৈরি এই বেড়া।
হালকা ও টেকসই নাইলনের বেড়া বননির্ভর জনগোষ্ঠীর চলাচল আছেÑএমন নির্দিষ্ট কিছু ঝুঁকিপূর্ণ এলাকায় স্থাপন করা হচ্ছে। এর ফলে নাজুক ম্যানগ্রোভের বাস্তুতন্ত্র বা পরিবেশের কোনো স্থায়ী ক্ষতি না করেই মানুষ ও বাঘের মধ্যে একটি কার্যকর ব্যবধান তৈরি করা সম্ভব হচ্ছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, একটি তিন বছর মেয়াদি প্রকল্পের আওতায় বন বিভাগ ইতিমধ্যে সুন্দরবনের চারপাশে ৭৪ কিলোমিটার এলাকাজুড়ে এই নাইলনের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে।
বাংলাদেশের সুন্দরবন এলাকায় দীর্ঘদিন ধরেই মানুষ ও বাঘের সংঘাত একটি বড় সমস্যা। মাছ, কাঁকড়া, মধু ও কাঠ সংগ্রহের জন্য হাজার হাজার মানুষ প্রতিনিয়ত বনের ওপর নির্ভর করেন। কাজের প্রয়োজনে তাদের প্রায়ই বাঘের বিচরণক্ষেত্রে প্রবেশ করতে হয়।
এই নাইলন ফেন্স কংক্রিটের দেয়াল বা স্থায়ী ধাতব কাঠামোর মতো নয়। এটি তুলনামূলকভাবে খুব দ্রুত বসানো যায় এবং প্রয়োজন অনুযায়ী খুলে অন্য জায়গায় সরিয়ে নেওয়াও সম্ভব। জোয়ার-ভাটা, কাদা ও ঋতু পরিবর্তনের মতো সুন্দরবনের বিশেষ ভৌগোলিক পরিবেশে এটি ব্যবহারের দিক থেকে খুবই উপযোগী।
নাইলনের বেড়া দেওয়ার পর থেকে মানুষ-বাঘের কোনো সংঘাত হয়নি দাবি করে হাছানুর রহমান জানান, ২০১৮ সালে সর্বশেষ লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল। এর পর থেকে আর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
সংরক্ষণ বিশেষজ্ঞরা বলছেন, লোকালয়ে বাঘ ঢুকে পড়ার বা মানুষের ওপর আক্রমণের পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগে থেকে মুখোমুখি সংঘর্ষ ঠেকানো অনেক বেশি কার্যকর। বাঘ সচরাচর যে পথ দিয়ে চলাচল করে, সেখানে বেড়া দিয়ে মানুষকে আলাদা করতে পারলে তা সুরক্ষার বাড়তি স্তর হিসেবে কাজ করে। একই সঙ্গে বন্য প্রাণীর স্বাভাবিক চলাচলেও কোনো ব্যাঘাত ঘটে না।
তাই নাইলনের বেড়াকে একক কোনো সমাধান হিসেবে না দেখে একটি বিস্তৃত কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। এই কৌশলের মধ্যে রয়েছে আগাম সতর্কবার্তাব্যবস্থা, বাওয়ালিদের সচেতনতা বৃদ্ধি, নিরাপদ কর্মপদ্ধতি গ্রহণ, নিয়মিত টহল ও বাঘের গতিবিধির বিষয়ে দ্রুত সাড়া দেওয়া।
চিরাচরিত দেয়াল তৈরি করা যেখানে অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল, সেখানে এই নাইলন জালের বহু ব্যবহারিক সুবিধা রয়েছে। তবে এর সফলতা নির্ভর করে সঠিক উপায়ে বেড়া স্থাপন, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও বনে আসা মানুষের সতর্ক আচরণের ওপর।
এক সাক্ষাৎকারে বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বাঘের জন্য এই নাইলনের বেড়া একটি মনস্তাত্ত্বিক বাধা হিসেবে কাজ করে। বাঘ বা অন্যান্য বন্য প্রাণী বেড়া দেখতে পেলে বনে ফিরে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদক উদ্ধারে অভিযানে গিয়ে বিএসএফ’র হাতে অপহৃত বাংলাদেশী দুই পুলিশ সদস্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফেরার লোমহর্ষক ঘটনা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হুথি-সৌদি সংঘাত দীর্ঘায়িত হলে বহুমুখী সংকটে পড়তে পারে বাংলাদেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন বাড়তি ১৩ হাজার কোটি টাকা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর চুক্তি ও সীমান্ত নিয়ন্ত্রণ হস্তান্তর বাতিল, জাতীয় সংগীত পরিবর্তনের দাবিতে সমাবেশ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁপাইনবাবগঞ্জে বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি ৩৫ লাখ টাকা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়ায় ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
১৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












