ভূমিকম্পের আড়ালে গোপন পারমাণবিক পরীক্ষা? নতুন গবেষণায় উদ্বেগ
, ০৫ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
ভূমিকম্পের আড়ালে গোপন পারমাণবিক পরীক্ষা হতে পারে- এমন আশঙ্কার কথা জানালেন বিজ্ঞানীরা। সম্প্রতি লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির ভূকম্পবিদরা এক গবেষণায় এই তথ্য প্রকাশ করেছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘বুলেটিন অব দ্য সিসমোলজিক্যাল সোসাইটি অব আমেরিকা’ পত্রিকায়।
গবেষকরা দেখিয়েছে, ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ এবং ভূমিকম্পের সৃষ্ট কম্পন প্রায় একই রকম হয়। ফলে এই দুইয়ের পার্থক্য নির্ধারণ করা সহজ নয়। যদিও আধুনিক প্রযুক্তির সহায়তায় সংকেত বিশ্লেষণ করে কিছুটা আলাদা করা সম্ভব। তবুও নতুন গবেষণায় স্পষ্ট হয়েছে- ভূমিকম্পের ঢেউয়ের মধ্যে পারমাণবিক বিস্ফোরণের সংকেত লুকিয়ে গেলে তা শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
গবেষণায় দেখা গেছে, উন্নত সংকেত শনাক্তকরণ প্রযুক্তি সাধারণভাবে ১.৭ টন বিস্ফোরণ ৯৭ শতাংশ সফলতায় ধরতে পারে। কিন্তু যদি সেই বিস্ফোরণের আশপাশে ১০০ সেকেন্ডের মধ্যে এবং প্রায় ২৫০ কিলোমিটারের মধ্যে একটি ভূমিকম্প ঘটে, তাহলে শনাক্তকরণের হার নেমে আসে মাত্র ৩৭ শতাংশে।
গবেষকরা বলে, ভূমিকম্পের ঢেউ আর বিস্ফোরণের সংকেত মিলে গেলে এমনকি সবচেয়ে উন্নত ডিজিটাল সংকেত শনাক্তকরণ যন্ত্রও বিভ্রান্ত হয়ে পড়ে।
২০১২ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিলো, ভূমিকম্পের সংকেত কোনো বিস্ফোরণের সংকেত ঢাকতে পারে না। তবে বিজ্ঞানীদের এই নতুন গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। বিশেষ করে উত্তর কোরিয়ার ক্ষেত্রে এই গবেষণার গুরুত্ব বেড়েছে। সেখানে গত ২০ বছরে ছয়টি পারমাণবিক পরীক্ষা হয়েছে। নতুন করে অঞ্চলভিত্তিক ভূকম্পন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, পরীক্ষার স্থানগুলোর আশপাশে ছোট ছোট ভূমিকম্প অনেক বেশি ঘটছে।
গবেষকরা আরও জানায়, ভূমিকম্পের ঝাঁক বা পরাঘাতের মতো ঘটনা থেকেও একইভাবে সংকেত গায়েব হতে পারে। এতে সংকেত শনাক্ত করার হার ৯২ শতাংশ থেকে কমে ১৬ শতাংশে নেমে আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিষ্টি কুমড়াতেই মিলবে ‘মরণব্যাধি’ থেকে মুক্তি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো তরমুজ চেনার ৭ পদ্ধতি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে পাঁচ সমুদ্রপথের ওপর নির্ভরশীল বিশ্বের বাণিজ্য
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজীপুরে চীনা চাষির খেতে ১ ফুট লম্বা মরিচ!
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেহেতু ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে, নিম্ন বর্ণিত মামলায় অভিযুক্ত ব্যক্তিগণ গ্রেফতার এড়ানোর জন্য পলাতক রয়েছেন। সেহেতু উক্ত অভিযুক্ত ব্যক্তিগণকে এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে অত্র ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল। অন্যথায় তাদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্য সম্পন্ন করা হবে।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদের পথে অর্ধেক পথ পাড়ি, মহাকাশ থেকে পৃথিবীর ছবি
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরমে ডিহাইড্রেশন দূর করতে আখের রসই যথেষ্ট
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুচা আবিষ্কার করেছেন মুসলমানগণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিনে একটি পেয়ারা খেলেই যথেষ্ট
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষ কত ধরনের গন্ধ অনুভব করতে পারে?
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘোড়ায় টানা ট্রেন ও তার ১২৩ বছরের ইতিহাস
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কেন রক্তের গ্রুপ জেনে রাখা জরুরি?
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












