‘ভুয়া ভুয়া’ স্লোগানে অবরুদ্ধ আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তোপের মুখে পড়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।
বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে সেখানে পরিদর্শনে গিয়ে তোপের মুখে পড়ে তারা।
এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায়। আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে অনেকটা অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতির চাপে পড়ে তারা শেষমেষ দ্রুত স্কুলে আশ্রয় নিয়েছেন।
দুই উপদেষ্টা স্কুলের ভেতরেই অবস্থান করছেন। উপদেষ্টাদের ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা তা পারেনি।
অবরোধের এক পর্যায়ে শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
অন্যদিকে, আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ৫ নং ভবনের সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।