ভিয়েতনাম-বাংলাদেশের বাণিজ্য ৬৫১ মিলিয়ন ডলারে পৌঁছেছে -রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশ ও ভিয়েতনামের বাণিজ্যের পরিমাণ ৬৫১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নুয়েন মান।
গত শনিবার গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে সে এ কথা জানায়।
রাষ্ট্রদূত বলেছে, গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১.০৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ২০২৪ সালের প্রথম ৭ মাসে, আমাদের বাণিজ্যের পরিমাণ ৬৫১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। উভয় দেশের সর্বোচ্চ নেতার প্রতিশ্রুতি অনুযায়ী বাণিজ্য ২ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।