ভালো হয়ে যেতে বলায় এক নেতা খুন করলো আরেক নেতাকে!
সোনা প্রতারণায় জড়িত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারকে স্বাভাবিক জীবনে ফিরতে বলাই কাল হলো একই ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীর। তাকে পরিকল্পিতভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান হামলাকারীরা। এ সময় সুরুজ গাজীকে বাঁচাতে এগিয়ে আসায় আরেক যুবদল নেতা নয়নকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
গত রোববার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় সংঘটিত হত্যাকা-ের কারণ হিসেবে এই তথ্য জানা গেছে।
নিহত সুরুজ গাজী ও তাকে হত্যায় অভিযুক্ত শাহীন হাওলাদার দুজনেই বিএনপির অঙ্গসংগঠনের নেতা ছিলো বলে জানিয়েছেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফত রানা রুবেল। তিনি বলেন, নিহত সুরুজ গাজী ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। একই ওয়ার্ডে হওয়ায় কয়েক দিন আগে শাহীনকে সুরুজ সতর্ক করেছিল, দলের বদনাম হয় এমন কোনো কাজ যেন না করে। প্রতারণার যে অভিযোগ সেসব ছেড়ে ভালো কাজের সঙ্গে জড়িত হওয়ার জন্যও বলে। এ নিয়ে বাকবিত-া হয়েছিল। তারই সূত্র ধরে পরিকল্পিতভাবে শাহীন হাওলাদার তার ছেলে ছাত্রলীগ নেতা ইমরান, লিয়ন, স্ত্রী শাবানাকে নিয়ে কুপিয়ে সুরুজকে ঘটনাস্থলেই হত্যা করে। সুরুজকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল আরেক যুবদল নেতা নয়ন। তাকেও কুপিয়ে আহত করেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।