ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
, ২৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৪ শামসী সন , ১১ জুলাই, ২০২৬ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ইনফ্লুয়েন্সারদের দাবি- রাত্রে একটু ম্যাগনেসিয়াম খেলেই নিমেষে মিলবে চমৎকার ঘুম, আর কমে যাবে শরীরের বাড়তি ওজন! অনলাইনেও এই খনিজের সাপলিমেন্ট বিক্রির জন্য, নানান আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করা হয়। তবে চিকিৎসাবিজ্ঞান ও গবেষণা বলছে অন্য কথা।
ভালো ঘুমের দাবি কি সত্য?
মিশিগান ইউনিভার্সিটির সিøপ মেডিসিন ফেলোশিপের পরিচালক এবং নিউরোলজির ক্লিনিক্যাল প্রফেসর সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলে, ‘ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট খেলে অনিদ্রা এক রাতে উধাও হয়ে যাবে, এমন দাবির পেছনে পর্যাপ্ত বা অকাট্য কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা নেই। যদিও শরীরকে শান্ত করতে এর একটি জৈবিক ভূমিকা রয়েছে।’
প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়, ম্যাগনেসিয়াম শরীরে ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ উৎপাদনে সাহায্য করে এবং মস্তিস্কের স্নায়ুতন্ত্রকে শিথিল করে।
তবে বিজ্ঞান সাময়িকী ‘দ্য কনভারসেশন’-এ প্রকাশিত সাম্প্রতিক ক্লিনিক্যাল ট্রায়ালের কথা উল্লেখ করে এই পুষ্টিবিদ জানায়- দেখা গেছে, ম্যাগনেসিয়াম কেবল ঘুমিয়ে পড়ার সময়টিকে সামান্য কমাতে পারে, পুরো অনিদ্রা রোগ ভালো করতে পারে না।
ওজন কমানোর দাবি কি সত্য?
স্বাস্থ্য ও বিজ্ঞানভিত্তিক সাময়িকীগুলোর মতে, ম্যাগনেসিয়াম কোনো ‘ফ্যাট বার্নার’ বা চর্বি গলানোর ওষুধ নয়। তবে এটি পরোক্ষভাবে কাজ করে।
হেলথ ডটকম’য়ে প্রকাশিত ‘হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ অ্যাড ম্যাগনেসিয়াম টু ইয়োর ডায়েট’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ম্যাগনেসিয়াম মূলত রক্তে শর্করা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়।
শরীরে ম্যাগনেসিয়ামের তীব্র ঘাটতি থাকলে বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং মানসিক চাপের হরমোন ‘কর্টিসল’ বেড়ে যায়। কর্টিসল বাড়লে মানুষের মিষ্টি বা ফাস্টফুড খাওয়ার প্রতি আগ্রহ পয়দা হয়, যা ওজন বাড়াতে পারে।
তাই পুষ্টিবিদদের মতে, ম্যাগনেসিয়াম সরাসরি ওজন কমায় না; বরং শরীরের মেটাবলিজম ঠিক রেখে ওজন কমানোর প্রক্রিয়াকে সহজ করে মাত্র।
শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি বোঝার উপায়:
শরীরে ম্যাগনেসিয়ামের অভাব ঘটলে সাধারণত ৭টি প্রাথমিক লক্ষণ দেখা যায়।
পেশিতে অনবরত টান ধরা: বিশেষ করে রাতে ঘুমানোর সময় পায়ের পেশিতে তীব্র টান বা ক্র্যাম্প লাগা।
অস্বাভাবিক ক্লান্তি: পর্যাপ্ত ঘুমানোর পরেও সারাদিন শরীরে চরম শক্তির অভাব ও অলসতা বোধ করা।
অনিদ্রা ও অস্থিরতা: বিছানায় এপাশ-ওপাশ করা, সহজে গভীর ঘুম না আসা।
মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি: হঠাৎ মন খারাপ হওয়া, খিটখিটে মেজাজ কিংবা বিষণœতা বেড়ে যাওয়া।
হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য: অন্ত্রের পেশি শিথিল না হওয়ার কারণে নিয়মিত পেট পরিষ্কার না হওয়া।
হৃদস্পন্দনের অনিয়ম: বুক ধড়ফড় করা বা হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত বা ধীর হওয়া।
হাড়ের দুর্বলতা: দীর্ঘদিন ঘাটতি থাকলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে।
ঘাটতি পূরণের পন্থা:
প্রতিবেদনে জানানো হয়, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৩১০ থেকে ৪২০ মিলিগ্রাম ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। বিষয় হলো, কোনো সাপ্লিমেন্ট ছাড়াই প্রতিদিনের সুষম খাবার থেকে এই চাহিদা শতভাগ পূরণ করা সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












