ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৭, মে, ২০২৪ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ক্যাম্পাস থেকে তাঁবু সরাতে অস্বীকার করায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে গত মঙ্গলবার থেকে ভার্জিনিয়ায় বিক্ষোভ শুরু হয়। সেদিন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাসনা ভবনের সামনের খোলা জায়গায় অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা।
শনিবার ডব্লিউভিএডব্লিউ অনলাইন মাধ্যমে জানা যায়, ক্যাম্পাসে দাঙ্গার পোশাক পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুলিশ। ওইসময় বিক্ষোভকারীদের ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে ওয়াশিংটন পোস্টকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও বিশ্ব অধ্যয়নের সহকারী অধ্যাপক লরা গোল্ডব্ল্যাট বলেছে, ‘ক্যাম্পাসে পুলিশ ঢুকেই বিক্ষোভকারীদের দমন শুরু করে। তারা শিক্ষার্থীদের মাটিতে ফেলে দেয় এবং অসহ্য রাসায়নিক স্প্রে করে।
‘এগুলো শুরু হওয়ার পরপরই আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়ি। ক্যাম্পাসে তারা এখন একেবারেই নিরাপদ নয়।’
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ক্যাম্পাসে তাঁবু বা কোনো প্রকার ছাউনি টানানো বিশ্ববিদ্যালয়ের নীতিবিরুদ্ধ। তাদের (বিক্ষাভকারী) আগেই এগুলো সরিয়ে ফেলতে বলা হয়েছিল। কিন্তু তা না করায় পুলিশের সহযোগিতা চাওয়া হয়।
এক্স পোস্টে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই এলাকায় বিধিবহির্ভূত একটি সমাবেশ ঘোষণা করা হয়েছিল। সেকারণে ক্যাম্পাসে অবস্থান নেয় পুলিশ।
গাজায় চলমান দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি আগ্রসানের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ করছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। ক্রমেই তা দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ছে। গত সপ্তাহে বিভিন্ন ক্যাম্পাস থেকে অন্তত ২ হাজার ২০০ বিক্ষাভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে সবশেষ ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটল।
সূত্র : এএফপি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)