দেশে প্রথম মোবাইল ফোনের সার্কিট বোর্ড তৈরি করবে ওয়ালটন
, ২৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৭, মে, ২০২৪ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বিটিআরসি ডকুমেন্ট অনুযায়ী, প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য কাঁচামাল আমদানি ও পিসিবি তৈরির প্রাথমিক অনুমোদন পাবে। এই সময়ের মধ্যে মান যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
স্থানীয়ভাবে প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবি) উৎপাদনের জন্য ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই সিদ্ধান্ত নিয়েছে।
এই অনুমোদনের ফলে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি প্রথম দেশি প্রতিষ্ঠান হিসেবে দেশেই এমন পণ্য তৈরি করতে পারবে।
পিসিবির মাধ্যমে প্রসেসর ও সেন্সর নিয়ন্ত্রণ করা হয়।
ওয়ালটন ইতোমধ্যে কম্পিউটার, মোবাইল ফোনের চার্জার ও ব্যাটারির জন্য পিসিবি তৈরি করে। এখন তারা মোবাইল ফোনের জন্য মাল্টিলেয়ার পিসিবি তৈরির সুযোগ পাবে।
বিটিআরসি ডকুমেন্ট অনুযায়ী, প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য কাঁচামাল আমদানি ও পিসিবি তৈরির প্রাথমিক অনুমোদন পাবে। এই সময়ের মধ্যে মান যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
এ ধরনের অনুমোদন দেশে মোবাইল ফোন উৎপাদনে মূল্য সংযোজন বাড়ানোর পথ খুলে দেবে। মূলত বেশিরভাগ উপাদান আমদানি করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ফোনের মোট উৎপাদন খরচের পাঁচ থেকে সাত শতাংশ যায় পিসিবি উৎপাদনে।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল বলেন, 'স্থানীয় মোবাইল উৎপাদন শিল্পের জন্য এটি ভালো উদ্যোগ।'
ওয়ালটন যেসব ইলেকট্রনিক্স ও ডিজিটাল ডিভাইস তৈরি করে সেগুলোর জন্য পিসিবি দরকার। অন্য প্রতিষ্ঠানগুলো ওয়ালটন থেকে পিসিবি কিনলে উল্লেখযোগ্য পরিমাণ ডলার সাশ্রয় হবে।
এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে স্পেকট্রাম ডিভিশন কমিশনারের নেতৃত্বে বিটিআরসির কর্মকর্তারা ওয়ালটনের কারখানা পরিদর্শন করে প্রতিবেদন দেন।
প্রতিবেদনে বলা হয়, তারা মোবাইল ফোনের জন্য পিসিবি তৈরির পর্যাপ্ত যন্ত্রপাতি, জায়গা, টেস্টিং ডিভাইস ও জনবল পেয়েছেন।
পিসিবি উৎপাদনের ফলে ওয়ালটন ভ্যাট রেয়াত পাবে।
ভ্যাট রেয়াতের জন্য একটি প্রতিষ্ঠানের শুধু পিসিবি, চার্জার, ব্যাটারি, হাউজিং ও কেসিং তৈরির জন্য পর্যাপ্ত সুবিধা থাকলে হবে না, এগুলোর কমপক্ষে ৫০ শতাংশ উত্পাদন করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)