ভারী যান চলাচলে ঝুঁকিতে তিস্তা সেতু
, ৩০ জুন, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক চলাচলের কারণে তিস্তা নদীর ওপর শেখ হাসিনা তিস্তা সেতু ও এর সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
দুই মাস আগেও কাকিনা-মহিপুর সড়কে তিস্তা সেতু ও সেতুর উভয় পাশে ১৫ কিলোমিটার সংযোগ সড়কের ওপর তিনটি ব্যারিয়ার পোস্ট ছিল যাতে ভারী যানবাহন চলাচল করতে না পারে।
তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ সেগুলো তুলে দিয়ে সব ধরনের যানবাহন চলাচল উন্মুক্ত করে দেয়। এতে বুড়িমারী স্থলবন্দর থেকে আসা পাথরবোঝাই ট্রাকগুলো এই সেতুর ওপর দিয়ে রংপুরসহ বিভিন্ন স্থানে চলাচল শুরু করে। প্রত্যেকটি ট্রাকে ৩৫-৫০ মেট্রিক টন পাথর নিয়ে যাওয়া হয়। এ কারণে সেতুর ওপর কার্পেটিং উঠতে শুরু করেছে এবং বিভিন্ন অংশে সংযোগ সড়ক দেবে যেতে শুরু করেছে।
কাকিনা-মহিপুর রুটে তিস্তা সেতু রুটটি খুবই গুরুত্বপূর্ণ। লালমনিরহাট জেলার চারটি উপজেলার মানুষজন ও বুড়িমারী স্থলবন্দরে আসা ব্যবসায়ীরা এই রুট ব্যবহার করে দ্রুত রংপুরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। প্রতিদিন এই সেতুর ওপর ১০ হাজারের বেশি হালকা যান চলাচল করে। দুই মাস ধরে ভারী যান চলাচলের কারণে সেতু ও সংযোগ সড়ক ঝুঁকিতে পড়েছে।
এলজিইডি সূত্র জানায়, প্রায় ১৩১ কোটি টাকা ব্যয়ে তিস্তা নদীর ওপর শেখ হাসিনা তিস্তা সেতু নির্মাণ করা হয় রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায়। এ সেতুর দৈর্ঘ্য ৮৫০ মিটার। এটিকে দ্বিতীয় তিস্তা সেতু বলা হয়। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযোগ সড়ক মজবুত ও প্রশস্তকরণসহ আনুষঙ্গিক কাজ করতে চলতি বছর ২২ কোটি টাকা ব্যয় করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)