এক ঘণ্টার বৃষ্টিতে ডাস্টবিন ও স্যুয়ারেজ লাইনের ময়লায় সয়লাব
এক ঘণ্টার বৃষ্টিতেই প্রধান সড়কে হাঁটুপানি। আবার সেই পানিতে মিশছে ডাস্টবিন আর স্যুয়ারেজ লাইনের ময়লা। এসব মাড়িয়েই চলাচল করতে হয় মিরপুরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের।
সরেজমিন দেখা যায়, পানিতে ভাসছে রাজধানী মিরপুরের কাজীপাড়ার প্রধান সড়ক। মাথার উপরে চকচকে আধুনিক বাহন মেট্রোরেল থাকলেও ঠিক তার নিচে উল্টো চিত্র। এক ঘণ্টার বৃষ্টিতেই প্রধান সড়কের প্রায় পুরোটাই তলিয়ে গেছে। শুধু তাই নয়, রাস্তার উপরেই স্তূপ করে রাখা ডাস্টবিনের ময়লা মিলেমিশে একাকার। আছে স্যুয়ারেজ লাইনের ময়লাও।
স্থানীয় বাসিন্দা হাসান খান বলেন, এক ঘণ্টার বৃষ্টিতে প্রধান সড়ক তলিয়ে গেছে। বাসাবাড়ি থেকেও বের হওয়া কষ্টসাধ্য।
প্রধান সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলেও ঘটে বিঘ্ন। নাগরিকের ন্যূনতম হাঁটার অধিকারও কেড়ে নিয়েছে ময়লা আর দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকা ফুটপাত। এক-দুদিন নয়, বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর চলছে এমন দুর্ভোগ। তা-ও যেন দেখার কেউ নেই।
বৃষ্টি এলেই পানিবদ্ধতায় দুর্ভোগ হলেও সিটি করপোরেশন যেন দেখেও দেখে না। এমনটাই অভিযোগ বাসিন্দাদের।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।