ভারী বৃষ্টিতে ভারতের ৯ রাজ্যে ‘লাল সতর্কতা’ জারি
ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে লাল সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। এই তালিকায় নাম রয়েছে ত্রিপুরারও। সীমান্তবর্তী এই ভারতীয় রাজ্যটিতে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং বন্যাও দেখা দেয়।
গত রোববার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে, দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টার প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এ অবস্থায় যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে, সেগুলোর মধ্যে রয়েছে- গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্য প্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।
এদিকে, হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের শঙ্কায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি।
রাজ্যটিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে, বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ১৭ হাজারের বেশি মানুষ।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।