ভারত-বাংলাদেশ সীমান্তে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ আটক ১
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সাড়ে ১৪ কেজি স্বর্ণসহ মথুর দাস নামের এক চোরাকারবারিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় ওই ব্যক্তির কাছ থেকে ২০টি স্বর্ণের বার ও দুটি সোনার ইট উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৪.৭ কেজি। যার ভারতীয় বাজারমূল্য ৩.৩ কোটি রুপির বেশি।
বিএসএফের তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছিল।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, জুমুয়াবার (৫ জুলাই), সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফের ৮ ব্যাটালিয়নের সদস্যরা পশ্চিমবঙ্গে নদিয়া জেলা থেকে এ স্বর্ণ জব্দ করেছে। এর আগে ৪ জুলাই একই জেলা থেকে বিএসএফের ৬৮ ব্যাটালিয়ন এবং ডিআরআই তল্লাশি চালিয়ে ৬.৮৬ কোটি রুপি, ৯.৬ কেজি স্বর্ণ জব্দ করেছিল। ওই দিন সাত চোরাকারবারিকে আটক করা হয়। তারাও স্বর্ণগুলো বাংলাদেশ থেকে ভারতে এনেছে বলে জানিয়েছিল বিএসএফ। সব মিলিয়ে গত দু’দিনে ১৪.৩ কেজি স্বর্ণ জব্দ করেছে বিএসএফ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।