গবেষণা : সিজারে জন্ম নেয়া শিশুর শরীরে হামের টিকা কম কার্যকর
স্বাভাবিকভাবে জন্ম নেয়া শিশুদের তুলনায় সিজার অপারেশনে জন্ম নেওয়া শিশুদের শরীরে হামের টিকা সম্পূর্ণ অকার্যকর হওয়ার সম্ভাবনা ২.৬ গুণ বেশি। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ও চীনের ফুদান ইউনিভার্সিটির যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
টিকা অকার্যকর হওয়ার মানে হলো- প্রথম ডোজের টিকা গ্রহণের পরও শিশুর রোগপ্রতিরোধ ব্যবস্থা হামের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি করতে না পারা। তাই শিশুরা এই রোগের ক্ষেত্রে সংবেদনশীল থাকে। তবে দ্বিতীয় ডোজের টিকা সিজার অপারেশনে জন্ম নেওয়া শিশুদের শরীরে হামের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলে।
গবেষণাপত্রটির কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জিনবিদ্যা বিভাগের অধ্যাপক ও যুগ্ম প্রধান লেখক হেনরিক সালজে বলেছে, স্বাভাবিকভাবে নাকি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুর জন্ম হয়েছে- সেটি রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব রাখে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।