নোবেলবিজয়ী কেনো এমডি পদের জন্য লালায়িত, বুঝলাম না -প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা বলেন, একটা পদ। একটা ব্যাংকের এমডি পদ। এই পদ নিয়েই যতো জটিলতা, যতো সমাচার। এতো দামি দামি নোবেল লরিয়ট এমডি পদের জন্য লালায়িত কেনো, এই প্রশ্নের জবাব আমি আজও পেলাম না।
শেখ হাসিনা প্রফেসর ইউনূসের নাম উল্লেখ না করেই বলেন, তিনি আমার অফিসারদের ধমক দেন, এমডি পদ না থাকলে নাকি বিশ্বব্যাংক পদ্মাসেতুতে টাকা দেবে না। তার জন্য তদ্বির করতে হিলারি ক্লিনটন আমাকে দুবার ফোন করেছেন। ব্রিটেনের সে সময়কার টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ারও ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি তাদের একটি কথাই জিজ্ঞেস করেছি। এমডি পদে কী মধু আছে?
জুমুয়াবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারপ্রধান বলেন, এমডি পদে কী মধু, এখন বোঝা যাচ্ছে। যখন কর্মচারীরা মামলা করলো, ট্যাক্স ফাঁকির মামলা হলো; তখন বোঝা গেলো। সামনে অডিট রিপোর্ট আসবে। তখন পুরো বিষয়টা বোঝা যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।