ভারত নয় এবার চাল আমদানি হবে পাকিস্তান থেকে!
আল ইহসান ডেস্ক:
জি-টু-জি (দুই দেশের সরকারের মধ্যে চুক্তি) ভিত্তিতে চাল আমদানির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান থেকে জি-টু-জি ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান ও খাদ্য অধিদফতরের মধ্যে এক সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।
গতকাল মঙ্গলবার এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।