পাবনা-ঢাকা একটি ট্রেন হচ্ছে:
ভারত থেকে আরও ২০০ কোচ আনব -রেলপথ সচিব
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেছেন, আমরা চেষ্টা করছি, তবে খুব তাড়াতাড়ি না। তবে যত দ্রুত সম্ভব, পাবনা থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রেন আগে দেব। গতকাল রোববার পাবনার ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ ডিজেল কারখানা এবং ঈশ্বরদী জংশন স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রেলপথ সচিব বলেন, ভারত থেকে একটি প্রকল্পের মাধ্যমে আমরা ২০০ কোচ আনব। ডিজাইন ফাইনাল হয়েছে, তারপর তারা বানিয়ে দেবে। এ বছরের শেষে ২০টি কোচ এবং আগামী বছরের মার্চে আরও ২০টি কোচ আসবে। এভাবে প্রতি মাসে কোচ আসবে। একটি ট্রেন চালাতে লোকোমোটিভ (ইঞ্জিন), পাওয়ারকারসহ কমপক্ষে সাতটি কোচ লাগে। তাই বগিগুলো এলেই পাবনা-ঢাকা রুটে একটি ট্রেন চালানো শুরু করব।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রেলপথ সচিব বলেন, ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে পাবনার ঢালারচর পর্যন্ত রেললাইন নির্মাণকালে পরিকল্পনা ছিল রাজবাড়ীকে কানেক্ট করে ওয়াই সেতু দিয়ে ঢাকায় নেওয়া। কিন্তু ওয়াই সেতুর নির্মাণ খরচ কার্যকর হবে না। এখন পরিকল্পনা হলো ঢালারচর থেকে পাচুরিয়া-রাজবাড়ী হয়ে পদ্মা ব্রিজে কানেক্ট করা। এতে একটি ব্রিজ লাগবে। আগামী চার-পাঁচ বছরের মধ্যে মানিকগঞ্জের কাছে রাজবাড়ীকে স্পর্শ করে একটি বড় ব্রিজ নির্মাণ করে ঢালারচরের সঙ্গে মানিকগঞ্জ হয়ে ঢাকা সংযোগ দেওয়া হবে। আমিন বাজার থেকে মেট্রো হবে, তাই মেট্রো কানেকশনও ধরিয়ে দেওয়া হবে। ঢাকার চারপাশের জেলা শহরগুলোর মধ্যে শুধুই মানিকগঞ্জের সঙ্গে রেলের যোগাযোগ নেই। এখানে রেল সংযোগ খুব জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাস্তি চেয়ে ছাত্রদলের বিবৃতি
২৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)