আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে।
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র
ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ রবি, ১৩৯৪ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
বাংলাদেশ-ভারত সীমান্তজুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক মানুষ ঠেলে দেয়ার (পুশইন) ধারাবাহিক অপচেষ্টা রুখে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত ব্যবস্থাপনার জন্য ভারত-বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরণের প্রটোকল রয়েছে। এ রকম দুটি প্রটোকল হলো জয়েন্ট ইন্ডিয়া-বাংলাদেশ গাইডলাইনস ফর বর্ডার অথরিটিজ অব দ্য টু কান্ট্রিজ, ১৯৭৫ ও দ্য ইন্ডিয়া-বাংলাদেশ কো-অর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান (সিবিএমপি), ২০১১।
এসব প্রটোকলের আওতায় আলাপ-আলোচনার মাধ্যমে মানব পাচার থেকে শুরু করে সব ধরণের সীমান্ত সমস্যার সমাধান করা সম্ভব। যেমন সিবিএমপিতে অন্য আরও অনেক বিষয়ের মতো অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচারের মতো সমস্যার মীমাংসার জন্য ভারতীয় বিএসএফ এবং বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নোডাল অফিসার) সুনির্দিষ্ট করে দেওয়া আছে। তাঁদের কাজ হলো সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে কোনো বিরোধ তৈরি হলে তা আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা। স্পষ্টতই একতরফাভাবে গণহারে মানুষদের বাংলাদেশে পুশ ইন করা সিবিএমপি প্রটোকলের লঙ্ঘন।
আন্তর্জাতিক আইন ও রীতিনীতি অনুসারেও এভাবে এক দেশ থেকে মানুষকে অন্য দেশে ঠেলে দেওয়া অবৈধ। ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস (আইসিসিপিআর) বা নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির আর্টিকেল ১৩ অনুসারে, কোনো দেশে বৈধভাবে থাকা ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া সেই দেশ থেকে বের করে দেওয়া যায় না। এ আর্টিকেলটি শুধু বৈধ নাগরিকদের জন্য প্রযোজ্য হলেও আর্টিকেল ১২(৪) অনুসারে, কোনো মানুষকেই তাঁর নিজ দেশে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
ইহুদী সংঘের মানবাধিকার কমিটির মতে, এই বিধান বৈধ নাগরিকদের পাশাপাশি যাঁদের বৈধ নাগরিকত্বের কাগজপত্র নেই কিন্তু দীর্ঘদিন ধরে কোনো দেশে বসবাস করছেন, তাঁদের জন্যও প্রযোজ্য। ভারত ও বাংলাদেশ উভয়ই এই আন্তর্জাতিক চুক্তি অনুস্বাক্ষর করেছে। ফলে ভারত তার নিজ দেশে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাংলাভাষী নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিয়ে সরাসরি এই আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে।
অন্যদিকে কনভেনশন অন দ্য প্রটেকশন অব দ্য রাইটস অব অল মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড মেম্বারস অব দেয়ার ফ্যামিলি বা অভিবাসী শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের অধিকারের সুরক্ষাবিধি-সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ২২ ধারা অনুসারে, আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে কোনো অভিবাসী শ্রমিক ও তাঁর পরিবারের সদস্যদের কোনো দেশ থেকে বহিষ্কার করা যাবে না। তাঁদের গণহারে বহিষ্কারও করা যাবে না, প্রত্যেকের আইনগত বৈধতার বিষয়টি আলাদা আলাদা পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে।
এ ছাড়া ইউরোপীয় কনভেনশন অন হিউম্যান রাইটসের ৪ নম্বর প্রটোকলের আর্টিকেল ৪, আমেরিকান কনভেনশন অন হিউম্যান রাইটসের আর্টিকেল ২২(৯), আফ্রিকান চার্টার অন হিউম্যান অ্যান্ড পিপলস রাইটসের আর্টিকেল ১২(৫) এবং আরব চার্টার অন হিউম্যান রাইটসের আর্টিকেল ২৬(১) অনুসারে বিদেশি নাগরিকদের আইনগত প্রক্রিয়া ব্যতিরেকে গণহারে বহিষ্কার করা যায় না। (এক্সপালশনস অব অ্যালায়েন্স ইন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, ওএইচসিএইচআর ডিসকাশন পেপার, জেনেভা, ২০০৬) ভারত সে দেশে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাংলাভাষী মানুষ ও রোহিঙ্গাদের গণহারে বাংলাদেশে পুশ ইন করে সব ধরণের আন্তর্জাতিক আইন, রীতিনীতি ও কনভেনশন লঙ্ঘন করছে।
এসব কারণে আন্তর্জাতিক বিশ্লেষকগণ ভারতকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিচ্ছেন।
‘পুশ ইন’ রোধে ইতোমধ্যেই বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ‘পুশ ইন’ ঠেকাতে বিজিবির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেখাতে হবে দৃঢ়তাও। প্রয়োজনে ‘পুশ ব্যাক’ করতে হবে।
সাবেক সরকারের একজন উপদেষ্টা বলেছে, বাংলাদেশে ২২ লাখ ভারতীয় কর্মরত রয়েছে। যারা অবৈধভাবে পাচার করছে প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকার অধিক।
সঙ্গতকারণেই অনতিবিলম্বে শক্ত অভিযান পরিচালনা করে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের পুশ ব্যাক করা ও বিএসএফ কর্তৃক অবৈধ পুশ-ইন কঠোরভাবে বন্ধ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থাগ্রহণ জরুরী বলে আমরা মনে করি।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদারদের ব্যাপক হামলা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যত নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় বাধা ইসরায়েল : কাতারের প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ড্রাম্পের প্রতি মার্কিনিদের তীব্র অসন্তোষ ঐতিহাসিক রেকর্ডে পৌঁছেছে : সিএনএন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজা যুদ্ধে ২৬২ ফিলিস্তিনি সাংবাদিক নিহত : মিডিয়া অফিস
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থাইল্যান্ডের দক্ষিণে নতুন ইসলামী রাষ্ট্র গঠনের ঘোষণা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেন যুদ্ধে বহু বিমান ও ড্রোন হারিয়েছে সৌদি আরব
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘে ইসরায়েলি সন্ত্রাসীর ভাষণ শুরুর আগেই ৭৭ দেশের প্রতিনিধিদের ওয়াকআউট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












