ভারতে মুসলিমদের মহাপঞ্চায়েত ১৮ জুন
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৬ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ভারতের উত্তরকাশী জেলায় আগামী ১৮ জুন মুসলিমদের মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হবে। মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় ‘মুসলিম সেবা সংগঠন’-এর মুখপাত্র ওয়াসিম আহমাদ।
তিনি বলেন, উত্তরাখণ্ড জুড়ে বর্ণবাদীরা মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ সৃষ্টি করেছে। এতে রাজ্যজুড়ে অশান্তি ও বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে। এ থেকে উত্তরণের জন্য মুসলিমরা রাজ্যপ্রধানের কাছে আবেদন করবে। ওই উদ্দেশে দেরাদুনের প্রখ্যাত আলেম কাজি মোহাম্মাদ আহমাদ কাসেমীর সভাপতিত্বে আগামী ১৮ জুন মুসলিম নেতাদের একটি মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হবে। এতে দেরাদুন, হরিদ্বার, উধম সিং নগর এবং হলদওয়ানিসহ রাজ্যের মুসলিম নেতারা অংশ নেবেন।
জানা যায়, গত ২৬ মে দুই হিন্দু যুবক এক হিন্দু মেয়েকে অপহরণের চেষ্টা করে। তাদের ওই চেষ্টাকে ব্যাহত করে স্থানীয়রা। পরের দিন অপরাধীদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু হিন্দুত্ববাদিরা এ ঘটনাকে ‘লাভ জিহাদ’ প্রসঙ্গে গড়িয়ে ফেলে। এর জেরে মুসলিম দোকানদারদের ১৫ জুনের আগে শহর ছেড়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।
এ প্রেক্ষাপটে বর্ণবাদীরা স্থানীয় দোকানাদিতে হামলা চালাতে শুরু করে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, কয়েকজন চরমপন্থী লোক একজন মুসলিম দোকানদারের ঘরে জয় শ্রী রাম বলে হামলা চালিয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে তাদের নিবৃত করে।
এ অবস্থায় মুসলিম অনেক ব্যবসায়ী উত্তরকাশী ছেড়ে দেশের অন্যত্র পাড়ি জমাতে শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)