মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

ফেনী নদী থেকে পানি উত্তোলন নিয়ে বাংলাদেশ-ভারতের মতবিরোধ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩, রাত ১২:২১
ফেনী নদী থেকে পানি উত্তোলন নিয়ে বাংলাদেশ-ভারতের মতবিরোধ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত ফেনী নদীর পানি প্রত্যাহারের পদ্ধতি নিয়ে ভারতের দেয়া প্রস্তাবের বিষয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
ভারত চাইছে তারা নদীর মাঝখানে গভীরে কূপ খনন করে পাইপের মাধ্যমে পানি উত্তোলন করবে। কিন্তু বাংলাদেশ এ প্রস্তাবে সম্মতি দেয়নি। ঢাকা তাদের প্রস্তাবে জানিয়েছে নদীর পাড়ে কূপ খনন করে পানি প্রত্যাহার করতে।
ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম অঞ্চলে খাবার পানির সংকট দূর করতে এই ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি উত্তোলনের বিষয়ে দুই দেশের মধ্যে ২০১৯ সালের ৫ই অক্টোবর সমঝোতা স্মারক সই হয়েছিল।
এই সমঝোতা বাস্তবায়নে গত ১২ই জুন দুই দেশের টেকনিক্যাল কমিটি কূপ খননের স্থান নির্ধারণ ও পানি উত্তোলনের পদ্ধতি চূড়ান্ত করতে নদীর সম্ভাব্য কিছু স্পটে যৌথ পরিদর্শন করেন।
কিন্তু পানি উত্তোলনের পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে কোন সিদ্ধান্তে পৌছুতে পারেননি কর্মকর্তারা।
সে সময় বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়, ফেনী নদীর মৈত্রী সেতু থেকে কয়েক মিটার দূরে ভারতীয় অংশে নদীর পাড়ে এই কূপ খনন করতে এবং সেখান থেকে নালার মাধ্যমে পাম্পের সাহায্যে পানি উত্তোলন করা হবে।
কিন্তু ভারত তাদের প্রস্তাবে নদীর মাঝখানে কূপ খননের কথা বলে আসছে।
ভারতের দাবি, খাল কেটে পাম্প দিয়ে পানি প্রত্যাহার করলে বার বার পলি জমে যাবে। কিন্তু নদী থেকে সরাসরি পানি তুললে সেই আশঙ্কা নেই।
সেই সাথে খাল খনন করা বা রক্ষণাবেক্ষণের ঝক্কিও থাকবে না।
বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা যুক্তি দেয়া হয়, এ ধরণের পলি প্রতিরোধে আধুনিক ব্যবস্থা রয়েছে।
কোন সিদ্ধান্তে আসতে পারেননি দুই দেশের প্রকৌশলীরা:
ভারতের এই প্রস্তাবনার প্রকৌশলগত যথার্থতা খতিয়ে দেখতে গত ১২ই জুন দুই দেশের যৌথ কারিগরি কমিটি মূলত নদীর বর্তমান পানি প্রবাহ এবং কূপ খননের সম্ভাব্য স্থান নির্ধারণ করতে সেখানে যায়।
পরিদর্শন শেষে বৈঠকে ‘নদীতে কূপ খনন’ এবং ‘নদীর পাড়ে কূপ খনন’ এ নিয়ে দেই পক্ষের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষ কেবল যার যার প্রস্তাব শুনেছেন।
এর আগে গতবছরও যৌথ কমিটি ঐ এলাকা পরিদর্শন করে কোন সিদ্ধান্তে আসতে পারেনি।
এ নিয়ে দুই দেশের প্রকৌশলীরা তাদের প্রস্তাবনা লিখিতভাবে প্রথমে যৌথ নদী কমিশনে এবং সেখান থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়েছে।
এ বিষয়ে ভারতের প্রতিনিধি দলের প্রধান ত্রিপুরার পিডব্লিওডি চিফ ইঞ্জিনিয়ার শ্যাম লাল ভৌমিক সাংবাদিকদের জানায়, “বাংলাদেশ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল নদীর পাড়ে কূপ খননের জন্য। আমরা কারিগরি দৃষ্টিকোণ থেকে তাদের বুঝিয়েছি, নদীর পাড়ে কূপ খনন করলে কী ধরণের সমস্যা হতে পারে।”
সে জানায়, “আমরা চাইছি যে নদীর মাঝখানে কূপ খনন হোক। বাংলাদেশের প্রকৌশলীরা বলেছেন তারা এ বিষয়ে তাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমাদের জানাবেন। আমরা আমাদের প্রস্তাবনা পাঠাবো। বাংলাদেশের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই কাজ শুরু হয়ে যাবে।”
এ বিষয়ে যৌথ নদী কমিশনের সদস্য আবুল হোসেন জানান, “গত বছর দুই দেশ সম্মত হয়েছিল যে, ভারত তাদের অংশে নদীর পাড় থেকে ৫০ মিটার ইনটেক চ্যানেল বা খাল কাটবে। সেখানে পাম্প বসিয়ে তারা পানি উত্তোলন করবে।”
“এ নিয়ে তারা আগে সম্মত হলেও এখন তারা বলছেন খাল কাটলে সেখানে পলি জমে যাবে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, কংক্রিটের বেষ্টনী দিয়ে পলি আটকে দেয়া যেতে পারে।”
তিনি আরও বলেন, “ভারত চাইছে নদীর মাঝখান থেকে পানি তুলতে। অথচ এ নিয়ে গত বছর কোন আলোচনাই হয়নি। বিষয়টি দুই দেশের প্রকৌশলীরা খতিয়ে দেখছেন। নতুন লোকেশন নিয়েও তারা আলোচনা করেছেন।”
নদীর গভীরে কূপ খননে ঝুঁকি কোথায়:
ভারতের পরিকল্পনা অনুযায়ী, নদীর মাঝখানে কূপ খনন করা হলে নদী ভাঙনের ঝুঁকি রয়েছে বলে যৌথ নদী কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।
এ বিষয়ে পানিসম্পদ বিশেষজ্ঞ আইনূন নিশাত জানান, নদীর গতিপথ, বাঁক এবং এর গভীরতা ক্রমশ পরিবর্তনশীল। এজন্য ভারত যে পাড়ে খাল কেটে পানি উত্তোলন করবে ১০ বছর পর তা অগভীর হয়ে যেতে পারে। কিন্তু নদীর গভীরে মাঝখান থেকে পানি তুললে নদীর আচরণে পরিবর্তন হবে। এর প্রভাবে পাড় ভাঙতে শুরু হবে।
এছাড়া নদীর মাঝখান থেকে পানি উত্তোলন করা হলে নদী প্রবাহ ও নদীর নাব্যতায় প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)'র সাবেক মহাপরিচালক প্রকৌশলী ইনামুল হক।
এর কারণ হিসেবে তিনি বলছে ফেনী নদী এমনিতেই সংকীর্ণ। ফলে পানির অভাবে সহজেই শুকিয়ে যাওয়ার আশঙ্কা আছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ২ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ২ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ২ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ২ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ২ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ২ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ২ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ২ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ২ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ৩ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ৩ ঘণ্টা আগে