ভারতে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার
নিজস্ব সংবাদদাতা:
ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। উদ্ধারকৃত নোটের মোট মূল্য ১ লাখ ২০ হাজার বাংলাদেশি টাকা।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দুই যুবককে ধাওয়া করার পর এসব নোট উদ্ধার করা হয়।
সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার সকালে রায়গঞ্জ শহরের উপকণ্ঠে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার আওতাধীন ঠাকুরবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাস্টমস বিভাগের একটি দল। অভিযানকালে কাস্টমস কর্মকর্তারা নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলে দুই যুবককে চলাচল করতে দেখে। তাদের থামার সংকেত দিলে যুবকরা প্রথমে থামার ভান করে হঠাৎ দ্রুত পালিয়ে যায়।
কাস্টমস কর্মকর্তারা একটি গাড়িতে করে তাদের ধাওয়া করে। এ সময় সন্দেহভাজনরা রাস্তার ওপর বাংলাদেশি মুদ্রার নোট ছুঁড়ে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কাস্টমস কর্তৃপক্ষ ২ টাকার মোট ৬০ হাজার নতুন নোট উদ্ধার করে।
ৃ
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।