ভারতে নামাযরত মুসল্লিদের প্রহার, পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাস্তার পাশে জুমার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর ন্যক্কারজনক নির্যাতন চালিয়েছে হিন্দুত্ববাদী পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, নামাজরত মুসল্লিদেরকে পুলিশ কর্মকর্তা প্রহার করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর ইন্দারলোক এলাকায়।
জুমুয়াবার ইন্দারলোক এলাকায় একটি মসজিদে নামাজ আদায় করতে জড়ো হন বিপুল সংখ্যক মুসল্লি। মসজিদের ভিতরে ও বাইরে স্থান সংকুলান হচ্ছিল না। এতে কিছু মুসল্লি রাস্তার ওপর দাঁড়িয়ে যান নামাজ আদায়ে। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের কয়েকজন কর্মকর্তা।
তখনও নামাজ শেষ হয়নি। এ অবস্থায় মুসল্লিদের নির্মমভাবে প্রহার করতে থাকে তারা। এ সময় ওই পুলিশ কর্মকর্তাদের ঘেরাও করে ফেলে জনতা। তাদের কর্মকা-ের প্রতিবাদ করতে থাকে।
রাজ্যসভায় কংগ্রেসের এমপি ইমরান প্রতাপগারহি বলে, নামাজ আদায়রত মুসলিমকে প্রহার করা দিল্লি পুলিশের এই সদস্য সম্ভবত মানবতার মৌলিক নীতি জানেন না। এই পুলিশ সদস্যের মনে এই ঘৃণা কোথা থেকে এলো? যথাযথ ধারার অধীনে এই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার জন্য দিল্লি পুলিশকে অনুরোধ করি। একই সঙ্গে তাকে চাকরি থেকে বরখাস্ত করার আহ্বান জানাই। পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) এম.কে মীনা বলে, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।