‘ভারতে আসামিদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে’
হাদি হত্যাকারে মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান। একই সঙ্গে আসামিরা ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক।
তিনি বলেন, ওসমান হাদি হত্যাকা-ের পরপরই আমরা সর্বোচ্চভাবে আমাদের যত প্রক্রিয়া আছে সব প্রয়োগ করে দিনরাত ২৪ ঘণ্টা এই ঘটনা নিয়ে কাজ করি। ১২ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে আমরা ৮ জন আসামি গ্রেফতার করি এবং হত্যাকা-ে ব্যবহৃত দুটি পিস্তল আমরা উদ্ধার করি। প্রধান আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।