ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, দেশে দেশে নিষিদ্ধ
, ০৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২২ জুন, ২০২৬ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভিয়েতনাম যুদ্ধের সময় বনাঞ্চল ও ফসলের ক্ষেত ধ্বংস করতে ‘এজেন্ট অরেঞ্জ’ নামে একটি মারাত্মক রাসায়নিক আকাশ থেকে স্প্রে করেছিলো মার্কিন বিমানবাহিনী। লক্ষ্য ছিলো কমিউনিস্ট যোদ্ধাদের খাদ্য সরবরাহ বন্ধ করা। সেই ঘটনার অর্ধশতক পর, এজেন্ট অরেঞ্জের অন্যতম প্রধান উপাদান ‘২,৪-ডি’ নামে আগাছানাশকটি এখনো দেদারসে ব্যবহৃত হচ্ছে ভারতসহ বিভিন্ন দেশের কৃষিজমিতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ক্যানসার গবেষণা সংস্থা একে ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ উপাদান হিসেবে তালিকাভুক্ত করেছে।
শুধু ‘২,৪-ডি’ একাই নয়, ভারতের কৃষিক্ষেত্রে এমন অনেক বিতর্কিত রাসায়নিকের ব্যবহার চলছে, যা বিশ্বে বহু আগে নিষিদ্ধ হয়েছে। যেমন বিশ্বজুড়ে ৭০টিরও বেশি দেশে নিষিদ্ধ হওয়া আগাছানাশক ‘প্যারাকোয়াট’ এবং ডব্লিউএইচও কর্তৃক ক্যানসারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত ‘গ্লাইফোসেট’ অবলীলায় ব্যবহৃত হচ্ছে ভারতের ফসলি মাঠে।
স্বাস্থ্যক্ষতির আশঙ্কায় ৩১টি দেশে নিষিদ্ধ ‘ডাইমেথোয়েট’ এবং মৌমাছির বংশ ধ্বংসকারী কীটনাশক ‘অ্যাসিফেট’ কোনো বাধা ছাড়াই বিক্রি হচ্ছে ভারতীয় বাজারে। এসব ক্ষতিকর রাসায়নিক কৃষিজমি থেকে ফসলের মাধ্যমে সরাসরি চলে আসছে মানুষের খাবারের থালায়, যা নীরবে কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণ।
এই অনিয়ন্ত্রিত রাসায়নিকের ব্যবহার ভারতের অভ্যন্তরীণ জনস্বাস্থ্যকেই কেবল হুমকির মুখে ফেলেনি, আন্তর্জাতিক বাজারেও রফতানী হওয়ায় হুমকি সৃষ্টি হচ্ছে।
ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষতিকর কীটনাশক ও ভারী ধাতুর উপস্থিতির কারণে ২০২৪ সালের মে থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশ ভারতের ৩৬৫টি কৃষিজাত পণ্য বাতিল বা প্রত্যাখ্যান করেছে।
ভারতে ক্যানসার এরই মধ্যে একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) তথ্য অনুযায়ী, ২০২২ সালে ভারতে নতুন ক্যানসার রোগী শনাক্ত হয়েছিলো ১৪ লাখ ৬০ হাজার। ২০২৬ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ১৫ লাখ ৭০ হাজারে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্যারাকোয়াট বিদেশে নিষিদ্ধ হলেও ভারতে বৈধ:
‘প্যারাকোয়াট’ তীব্র বিষাক্ততার কারণে ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়ন কৃষিকাজে প্যারাকোয়াট নিষিদ্ধ করে। বর্তমানে অন্তত ৭৪টি দেশে এটি নিষিদ্ধ হলেও ভারতে তা সম্পূর্ণ বৈধ।
চিকিৎসাবিজ্ঞানীদের মতে, প্যারাকোয়াটের বিষক্রিয়া এতটাই মারাত্মক যে এর কোনো সুনির্দিষ্ট অ্যান্টিডোট বা প্রতিষেধক নেই। সামান্য পরিমাণ প্যারাকোয়াট শরীরে প্রবেশ করলে ফুসফুস ও কিডনি বিকল হতে পারে এবং এটি পারকিনসন্স রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
ভারতের রাজস্থানের কিষাণ মহাপঞ্চায়তসহ বিভিন্ন কৃষক সংগঠন এটি নিষিদ্ধের দাবি জানিয়েছে।
গ্লাইফোসেট নিয়ে বিশ্বজুড়ে লড়াই:
২০১৫ সালে ডব্লিউএইচও’র ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি) গ্লাইফোসেটকে ক্যানসার সৃষ্টির জন্য দায়ী (গ্রুপ ২এ) বলে ঘোষণা করে। এতে বিশ্বজুড়ে আইনি লড়াই শুরু হয়। জার্মান কোম্পানি বায়ার ক্যানসার সৃষ্টির মামলার নিষ্পত্তির জন্য এরই মধ্যে শত কোটি ডলার জরিমানা গুনেছে।
তবে ভারতের নিয়ন্ত্রক সংস্থাগুলো বহুজাতিক কোম্পানির দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে একে এখনো ‘নিরাপদ’ বলে সার্টিফিকেট দিয়ে যাচ্ছে।
এছাড়া ভারতে উৎপাদিত তুলা, শাকসবজি ও ডাল চাষে বহুল ব্যবহৃত কীটনাশক ‘অ্যাসিফেট’ ব্যবহার করায় মানবদেহের বেশি ক্ষতি করছে। সূত্র: ইন্ডিয়া টুডে
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফের বন্ধ হরমুজ প্রণালী, খুলতে দুই শর্ত ইরানের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমঝোতার পর ৫ দিনেই দেড় বিলিয়ন ডলারের তেল রফতানি করলো ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রফতানি করতে পারে ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে আমরা তেলশূন্য হয়ে পড়তাম -সন্ত্রাসী ড্রাম্প
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, বিপদে ভারত
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ‘যুদ্ধবিরতির’ আট মাসে দৈনিক একটি শিশু হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল -ইউনিসেফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












