ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ
, ০৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৩ জুন, ২০২৬ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
টানা তিন দিন ও রাতের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার জনজীবন। গত বৃহস্পতিবার থেকে গতকাল ২১ জুন পর্যন্ত অতিবর্ষণের জেরে সমতল এবং পাহাড়ের জনজীবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
অতিবৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের নদীগুলোতে পানিস্তর বৃদ্ধি পেয়েছে। দার্জিলিং যাওয়ার সড়কেও ধস নেমেছে। অতিবৃষ্টির কারণে মিরিক যাওয়ার অস্থায়ী দুধিয়া সেতু পানির তোড়ে তলিয়ে গেছে। যার কারণে শিলিগুঁড়ি থেকে মিরিক যাওয়ার সড়ক বন্ধ রয়েছে।
এরই মধ্যে ভারতের ১১০ নম্বর জাতীয় সড়কে পানি উঠে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পানি সরিয়ে নেওয়ার কাজ চলছে।
প্রবল বৃষ্টির কারণে ফুঁসছে বালাসন নদী। আর এই বালাসন নদীতেই হিউম পাইপ দিয়ে তৈরি করা হয়েছিল দুধিয়া সেতু। নদীর পানির তোড়ে ভেসে গেছে সেতুটি। শিলিগুঁড়ি থেকে সিকিম যাওয়ার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত।
মহানন্দা নদীর কাছে খারসাং থেকে শিলিগুঁড়ি পর্যন্ত তিন লাইনের সড়ক ভেঙে গেছে।
এরই মধ্যে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছে, এ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে রেড আলার্ট জারি করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)