সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
, ০৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২২ জুন, ২০২৬ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সরকারবিরোধী টানা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বলিভিয়া। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো গত শনিবার জরুরি অবস্থা জারি করেছে। দেশজুড়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের বসানো প্রতিবন্ধকতাগুলো অপসারণ করতে সেনা ও বুলডোজার মোতায়েন করা হয়েছে।
সরকারের বিরুদ্ধে চলা এ বিক্ষোভ এরই মধ্যে ছয় সপ্তাহ পেরিয়েছে। শ্রমিক ইউনিয়ন, আদিবাসী গোষ্ঠী এবং কোকোচাষিরা বলিভিয়ার বিভিন্ন শহরে রাজপথে নেমে মিছিল ও বিক্ষোভ করছে। বিভিন্ন জায়গায় সড়কে অবরোধ দেওয়া হয়েছে।
টানা বিক্ষোভের জেরে বলিভিয়ার প্রধান শহরগুলোয় খাবার, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। দেশটির অর্থনীতিতে কয়েক’শ কোটি ডলারের ক্ষতির ধাক্কা লেগেছে। বিক্ষোভের মুখে বলিভিয়ার গত দুই দশকের মধ্যে প্রথম অ-সমাজতান্ত্রিক সরকার পতনের ঝুঁকিতে পড়েছে।
চলমান সংকটের অবসান ঘটাতে উদ্যোগী হয়ে রদ্রিগো শনিবার ভোরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। সেখানে সে বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে বলে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ‘আইনের পূর্ণ কঠোরতা’ প্রয়োগ করা হবে।
ভাষণে দেশজুড়ে ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেয় সে। তিনি জানান, জরুরি অবস্থার সময় যেকোনো ধরনের বিক্ষোভ আইনত নিষিদ্ধ এবং দেশের ভেতরে সামরিক বাহিনী মোতায়েন থাকবে।
তার এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর দেশটির এল আল্টো শহরে সেনা উপস্থিতির খবর দিয়েছে এএফপির সাংবাদিকেরা। তারা বলেন, সেনা ও সশস্ত্র পুলিশের বহর শহরে টহল দেয়। আর সড়কে থাকা প্রতিবন্ধকতা সরাতে বুলডোজারগুলো কাজ শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, দেশে দেশে নিষিদ্ধ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফের বন্ধ হরমুজ প্রণালী, খুলতে দুই শর্ত ইরানের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমঝোতার পর ৫ দিনেই দেড় বিলিয়ন ডলারের তেল রফতানি করলো ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রফতানি করতে পারে ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে আমরা তেলশূন্য হয়ে পড়তাম -সন্ত্রাসী ড্রাম্প
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, বিপদে ভারত
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ‘যুদ্ধবিরতির’ আট মাসে দৈনিক একটি শিশু হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল -ইউনিসেফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)