লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
, ০৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২২ জুন, ২০২৬ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ড্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে লেবাননজুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদাররা। গত ২০ জুন ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি এই নতুন হামলায় দেশটিতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন।
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, পশ্চিম বেকা অঞ্চলের সোহমোর এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ভয়াবহ বিমান হামলা চালায়। এতে ঘরের ভেতরে থাকা একই পরিবারের চার সদস্য নিহত এবং একজন আহত হন।
এছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিডন জেলার কানারিত এলাকায় ইসরায়েলি হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী অন্তত সাতজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে দায়িত্বরত তাদের সেনাদের লক্ষ্য করে রাতভর ৫০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ।
এদিকে, লেবাননে ইসরায়েলের নতুন হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি আবার বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, দেশে দেশে নিষিদ্ধ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফের বন্ধ হরমুজ প্রণালী, খুলতে দুই শর্ত ইরানের
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমঝোতার পর ৫ দিনেই দেড় বিলিয়ন ডলারের তেল রফতানি করলো ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রফতানি করতে পারে ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে আমরা তেলশূন্য হয়ে পড়তাম -সন্ত্রাসী ড্রাম্প
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, বিপদে ভারত
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ‘যুদ্ধবিরতির’ আট মাসে দৈনিক একটি শিশু হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল -ইউনিসেফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)