গাজায় ‘যুদ্ধবিরতির’ আট মাসে দৈনিক একটি শিশু হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল -ইউনিসেফ
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর গত আট মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন গড়ে অন্তত একটি করে ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য নিশ্চিত করেছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত হামলার মুখে এই যুদ্ধবিরতিকে একটি ‘নিষ্ঠুর ও মারাত্মক বিভ্রম’ হিসেবে আখ্যায়িত করেছে সংস্থাটি।
ইউনিসেফ গত জুমুয়াবার (১৯ জুন) জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধ অবসানের ঘোষণা দেওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২৬৫টি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেন।
সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউনিসেফের মুখপাত্র বলে, ‘যে সময়টিকে সংযম ও সুরক্ষার সময়কাল বলে ধরে নেওয়া হয়েছিলো, সেই সময়েও গত আট মাসের বেশি সময় ধরে প্রতিদিন গড়ে একটি করে শিশু প্রাণ হারিয়েছে।’
সে আরও বলে, ‘বিশ্ব যখন যুদ্ধবিরতির ভাষা নিয়ে আলোচনা করছে, গাজার পরিবারগুলো তখনো প্রতিনিয়ত তাদের সন্তানদের দাফন করে চলেছে।’
ইসরায়েলি দখলদারিত্বের তথাকথিত সীমানা বা ‘অরেঞ্জ লাইন’ ও ‘ইয়েলো লাইন’-এর ক্রমাগত সম্প্রসারণের দিকে ইঙ্গিত করে সে বলে, ‘পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, সীমানার কাছাকাছি একটু অসতর্ক হলেই যে কারও গুলিবিদ্ধ হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।’
সে সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করে, যেখানে তাঁবুর ভেতর ১২ বছরের এক কিশোরীর বুকে গুলি লেগেছে এবং নিজের ঘরে থাকা অবস্থায় তিন বছরের এক শিশু কোয়াডকপ্টার ড্রোন থেকে ছোঁড়া গুলিতে নিহত হয়েছে।
জাতিসংঘের এই সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত চার শতাধিক শিশু গুরুতরভাবে আহত হয়েছে, যাদের অনেকের আঘাতই অত্যন্ত মারাত্মক।
কেবল গাজা নয়, লেবাননেও শিশুদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২ মার্চ সংঘাত বৃদ্ধির পর থেকে লেবাননে এ পর্যন্ত ২৪৭টি শিশু নিহত এবং ৯৯২টি আহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












