যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে আমরা তেলশূন্য হয়ে পড়তাম -সন্ত্রাসী ড্রাম্প
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ড্রাম্প স্বীকার করেছে- ইরানের সঙ্গে আলোচনা এবং যুদ্ধের অবসান ঘটানো ছাড়া তার সামনে আর কোনো বাস্তব বিকল্প ছিলো না।
পার্সটুডে আরও জানিয়েছে, সন্ত্রাসী ড্রাম্প অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্বব্যাপী তেল সরবরাহে সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে। সে বলে, “আমরা যদি ইরানে বোমাবর্ষণ অব্যাহত রাখতাম, তাহলে (আমাদের জন্য) চিরতরে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে যেতো।”
ড্রাম্প আরও বলে, “পুরো প্রণালীটি মাইন পেতে অচল করে দেওয়া হতো এবং বিলিয়ন ডলারের জাহাজগুলোর ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে বেড়াতো। তখন এসব জাহাজ আর চলাচলের সাহস করতো না এবং আমরা মাসের পর মাস কোনো তেল পেতাম না।”
যেসব মার্কিন সমালোচক মনে করে যে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত ছিলো এবং যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত ছিলো, তাদের জবাবে ড্রাম্প বলে, “আরও কঠোর হওয়ার একমাত্র উপায় ছিলো আরও দুই বা তিন সপ্তাহ সেখানে গিয়ে বোমাবর্ষণ চালিয়ে যাওয়া। কিন্তু তাতে আমাদের কী লাভ হতো? হরমুজ প্রণালী তো খুলতো না।”
সে বলে, “আমরা মাসের পর মাস তেল পেতাম না। যতক্ষণ বোমাবর্ষণ চলতো, ততক্ষণ ওই প্রণালি কার্যত বন্ধই থাকতো। আর সেটিই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণ হতে পারতো।”
মার্কিন তেল মজুদের পরিসংখ্যানও প্রমাণ করে দেশটি সম্ভাব্য জ্বালানি সংকটের ঝুঁকির মুখে রয়েছে। ফলে ইরানের সাথে সমঝোতায় আসতে বাধ্য হয় সন্ত্রাসী ড্রাম্প।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমঝোতার পর ৫ দিনেই দেড় বিলিয়ন ডলারের তেল রফতানি করলো ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রফতানি করতে পারে ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, বিপদে ভারত
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ‘যুদ্ধবিরতির’ আট মাসে দৈনিক একটি শিশু হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল -ইউনিসেফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তাপপ্রবাহ-গরমে হাঁসফাঁস করছে ইউরোপ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিত-া
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)