ভারতের হিমাচল প্রদেশে প্রবল বর্ষণ-বন্যায় প্রাণহানি ৩১০
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তরাঞ্চলের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে চলতি বর্ষায় ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষতি হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এসডিএমএ) জানিয়েছে, ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩১০ জন।
এর মধ্যে ১৫৮ জনের মৃত্যু হয়েছে সরাসরি বর্ষাজনিত দুর্ঘটনায়। ভূমিধস, পাহাড়ী ঢল, মেঘভাঙা বৃষ্টি, বজ্রপাত ও ডুবে যাওয়ার মতো ঘটনায় এই প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৫২ জন।
বিপর্যয়ে সরকারি অবকাঠামোর ক্ষতির পরিমাণ আনুমানিক দুই হাজার ৪৫০ কোটি টাকার বেশি। গণপূর্ত দপ্তরের হিসাবে, এক সড়ক অবকাঠামোতেই ক্ষতি হয়েছে প্রায় ১ দশমিক ৩১ হাজার কোটি টাকা।
পানি শক্তি বিভাগ জানিয়েছে, পানি সরবরাহ ও সেচব্যবস্থায় ক্ষতি ৮৭২ কোটি টাকার বেশি। বিদ্যুৎ খাতে ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১৩৯ কোটি টাকা।
এ ছাড়া ব্যক্তিগত সম্পত্তিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি তথ্য বলছে, অন্তত ৩২৪টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪০০-এর বেশি বাড়ি। ধসে গেছে অসংখ্য দোকান, ছোট ব্যবসা ও খামার-ঘর। প্রাণ হারিয়েছে এক হাজার ৮০০ গবাদি পশু ও প্রায় ২৬ হাজার হাঁস-মুরগির।
অবকাঠামোগত সংকটে বহু এলাকা এখনো বিচ্ছিন্ন। তিনটি জাতীয় সড়কসহ অন্তত ৬৭০টি রাস্তা বন্ধ রয়েছে। রাজ্যের এক হাজার ৪০০-এর বেশি বিদ্যুৎ ট্রান্সফরমার অকেজো। বন্ধ রয়েছে ৪২০টি পানি সরবরাহ প্রকল্প।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)