ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো আছে -পাক প্রতিরক্ষামন্ত্রী
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, ভারতের সঙ্গে আরেকটি যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে। ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকিকে পাকিস্তানের নিরাপত্তার জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন তিনি। খাজা আসিফ বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে সব ধরনের পরিস্থিতির জন্যও তারা প্রস্তুত রয়েছে। খবর জিও নিউজের।
তিনি বলেন, গত মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের পর আরেকটি যুদ্ধের হুমকি খুব বেশি ছিলো, তবে সেই ঝুঁকি এখনো শেষ হয়ে যায়নি।
পাক প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমরা শান্তি প্রচেষ্টার জন্য প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাই, তবে আমরা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত।’
খাজা আসিফ বলেন, ‘প্রক্সি যুদ্ধ সত্যিকার অর্থে শেষ হয়নি; সাম্প্রতিক বছরগুলোতে এটি তীব্রতর হয়েছে। যুদ্ধক্ষেত্রে ক্ষতির পর তারা (ভারত) আফগানিস্তানের মাধ্যমে আমাদের সমস্যায় ফেলার চেষ্টা করছে।’
লাহোর ও রাওয়ালিপিন্ডিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৮০-এর দশকে প্রক্সি যুদ্ধ শুরু হয়েছিলো এবং এটি আধুনিক যুদ্ধের একটি হাতিয়ার হয়ে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)