ভারতের নতুন সংসদ ভবনের দেয়ালে খচিত ‘অখণ্ড ভারতের’ মানচিত্র
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ৩১ মে, ২০২৩ খ্রি:, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা মাঝে মাঝেই বিতর্ক উসকে দিয়ে ‘অখ- ভারতের’ আওয়াজ তুলে থাকে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের গলাতেও শোনা যায় সেই সুর। আর এবার সরাসরি ভারতের সংসদেই স্থান পেল ‘অখ- ভারত’-এর ধারণা।
গত রোববার (২৮ মে) প্রধানমন্ত্রী মোদির হাতে উদ্বোধন হয় ভারতের নতুন সংসদ ভবনের। সেই সংসদ ভবনেরই দেয়ালে খচিত রয়েছে অখ- ভারতের মানচিত্র। সেই মানচিত্রের ছবি পোস্ট করেছে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। টুইট বার্তায় কন্নড় ভাষায় প্রহ্লাদ যোশী লেখে, ‘অখ- ভারতের সংকল্প স্পষ্ট। ’
এদিকে, এই মানচিত্রের ছবি পোস্ট করা হয়েছে কর্ণাটক বিজেপির পক্ষ থেকেও। সেখানে ক্যাপশনে লেখা, ‘এটি আমাদের গর্বিত মহান সভ্যতার প্রাণশক্তির প্রতীক। ’
উল্লেখ্য, নতুন সংসদ ভবন নিয়ে বিতর্কের অন্ত নেই। প্রথমে সংসদের মাথায় বসানো অশোক স্তম্ভের সিংহের ‘হিংগ্র’ মুখ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
উদ্বোধনের আগেই কংগ্রেসসহ ২০টি বিরোধী দল অনুষ্ঠান বয়কটের ডাক দেয়। তাদের অভিযোগ ছিল, রাষ্ট্রপতির বদলে কেন প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করছে।
এদিকে সেঙ্গল প্রতিষ্ঠা এবং সেই রাজদ-ের ইতিহাস নিয়েও কংগ্রেস ও বিজেপির দ্বন্দ্ব বাঁধে। পরে উদ্বোধন অনুষ্ঠানের রীতি নিয়ে প্রশ্ন তোলে শরদ পাওয়ার ও আসাদউদ্দিন ওয়াইসির মতো প্রবীণ সংসদ সদস্যরা।
এদিকে, রোববার নতুন সংসদ ভবন উদ্বোধনের পর লোকসভায় বক্তৃতা রাখার সময় মোদি বলে, ‘স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব পালন করছি আমরা। এই অমৃতকালে ভারতের জনগণ দেশের গণতন্ত্রকে এই সংসদ ভবন উপহার দিয়েছেন। স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হবে এই নতুন সংসদ ভবন। ’
মোদী আরো বলে, ‘বেশ কয়েক বছরের বিদেশী শাসন আমাদের থেকে আমাদের গর্ব কেড়ে নিয়েছিল। আজ ভারত সেই ঔপনিবেশিক মানসিকতাকে পেছনে ফেলে এসেছে। ’
অখ- ভারত বা অখ- হিন্দুস্তান হলো ঐক্যবদ্ধ বৃহত্তর ভারতের ধারণার একটি শব্দ। এটি দাবি করে যে আধুনিক যুগের আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা হলো একটিই রাষ্ট্র।
তাই অখ- ভারত থেকে বিচ্ছিন্ন এই দেশগুলোকে পুনরায় যুক্ত করে অবিভক্ত অখ- ভারতকে পুনরায় একত্রিত করাই অখ- ভারতের উদ্দেশ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)