ভারতের জি-২০ বৈঠকের বিরুদ্ধে পাকিস্তান শাসিত কাশ্মীরে প্রতিবাদ
আল ইহসান ডেস্ক:
জি-২০ এর পর্যটন বিষয়ক একটি বৈঠক ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আয়োজনের বিরুদ্ধে পাকিস্তান শাসিত কাশ্মীরে প্রতিবাদ সমাবেশ হয়েছে। গত সোমবার কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদ ও অন্যান্য শহরে অনুষ্ঠিত এসব সমাবেশে কয়েকশ মানুষ অংশ নিয়েছেন বলে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। জাওয়াডটকম
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে সোমবার শুরু হয়েছে এই বৈঠক, যা বুধবার শেষ হবে। একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে; নয়া দিল্লি আয়োজিত জি-২০ এই বৈঠকের বিরোধিতা করেছে প্রতিবেশী পাকিস্তান ও তাদের পুরনো মিত্র চীন।
রয়টার্স জানায়, প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ভারত চলে যাও, ফিরে যাও’ এবং ‘বয়কট, বয়কট জি২০ বয়কট’, এসব শ্লোগান দিয়েছে বলে পাকিস্তান শাসিত কাশ্মীরের কর্মকর্তা রাজা আজহার ইকবাল জানান।
জাওয়াডটকম জানায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি সোমবার মুজাফ্ফরাবাদ গিয়ে সেখানকার আইনসভায় বক্তব্য রেখেছেন। তিনি শ্রীনগরে জি২০ সমাবেশকে অবৈধ বলে দাবি করে বলেন, ভারত একটি বিরোধপূর্ণ অঞ্চলের ওপর তার নিয়ন্ত্রণের বৈধতা পাওয়ার চেষ্টা করছে। তারা জি২০ সভাপতির অবস্থানের অপব্যবহার করছে।
১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারত মোট তিনবার যুদ্ধে জড়িয়েছে, এর মধ্যে দুটি যুদ্ধই হয়েছে কাশ্মীর নিয়ে। উভয় দেশই কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করে আসলেও কেবল অঞ্চলটির পৃথক দুটি অংশ নিয়ন্ত্রণ করছে তারা।
বিশ্বের ১৯টি ধনী দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে জি২০ গঠিত। বর্তমানে ভারত এর সভাপতির দায়িত্ব পালন করছে। সেপ্টেম্বরে নয়া দিল্লিতে জি২০-র বার্ষিক শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।