ভারতের উদ্বেগের কারণ পাকিস্তানের ‘আর্মি রকেট ফোর্স’
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে এক অভাবনীয় পরিবর্তনের সংকেত দিচ্ছে পাকিস্তানের নবগঠিত ‘আর্মি রকেট ফোর্স কমান্ড’। সম্প্রতি দেশটির রহস্যময় ‘ফাতাহ-৫’ প্রোগ্রামের খবর প্রকাশ্যে আসার পর পাকিস্তান ও ভারতের মধ্যকার কৌশলগত উত্তাপ নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি একটি ১,০০০ কিলোমিটার পাল্লার স্টিলথ সক্ষমতাসম্পন্ন প্রিসিশন স্ট্রাইক রকেট সিস্টেম, যা পারমাণবিক যুদ্ধ ছাড়াই ভারতের অনেক গভীরে নিখুঁত আঘাত হানতে সক্ষম।
ফাতাহ-৫ এর সবচেয়ে আলোচিত দিক হলো এর ১,০০০ কিলোমিটার পাল্লা। পাকিস্তানের গভীর অভ্যন্তর থেকে উৎক্ষেপণ করেও এটি ভারতের বিমান ঘাঁটি, লজিস্টিক হাব, কমান্ড সেন্টার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানতে পারবে।
বিশ্লেষকদের মতে, এই সিস্টেমটি মূলত ভারতের বিশাল প্রথাগত সামরিক শক্তির বিপরীতে পাকিস্তানের একটি প্রযুক্তিগত সমতাবিধানকারী হিসেবে কাজ করবে। এটি পাকিস্তানের অ-পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার একটি মূল স্তম্ভ।
রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা ও প্রযুক্তি:
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ফাতাহ-৫ এর বৈশিষ্ট্যগুলো একে সাধারণ রকেট এবং ক্রুজ মিসাইলের মাঝামাঝি একটি অবস্থানে দাঁড় করিয়েছে। এটি অত্যন্ত নিচু দিয়ে উড়ে যেতে সক্ষম এবং এর ‘টেরেইন-হাগিং’ বা ভূখ- ঘেঁষে চলার ক্ষমতা একে ভারতীয় রাডার ব্যবস্থার নজর থেকে আড়ালে রাখে। একে ‘লো-অবজারভেবল’ বা রাডার-ফাঁকি দিতে সক্ষম অস্ত্র হিসেবে বর্ণনা করা হচ্ছে, যা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ।
বিশেষ করে এই রকেটের ‘স্যালভো ফায়ার’ (একই সাথে অনেকগুলো রকেট ছোড়া) করার ক্ষমতা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকেজো করে দিতে পারে। সস্তা দরের এই রকেটগুলো ধ্বংস করতে ভারতকে অনেক দামী ইন্টার সেপ্টর মিসাইল ব্যবহার করতে হবে, যা ভারতের ওপর একটি বড় অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করবে।
আর্মি রকেট ফোর্স কমান্ড: একটি নতুন মতবাদ:
২০২৫ সালের আগস্টে গঠিত হওয়া পাকিস্তানের ‘আর্মি রকেট ফোর্স কমান্ড’ এই আধুনিক অস্ত্রশস্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি। আগে রকেট সিস্টেমগুলো মূলত যুদ্ধক্ষেত্রে আর্টিলারি হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এখন একে কৌশলগত গভীর আঘাত হানার অস্ত্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। পাকিস্তান এই কমান্ডকে তাদের ‘স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড’ (যা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করে) থেকে আলাদা রেখেছে। এর অর্থ হলো, পাকিস্তান এখন পারমাণবিক যুদ্ধ শুরু না করেই ভারতের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করতে চায়।
ফাতাহ-৫ এর উত্থান ভারতের প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পাকিস্তানের এই ‘শোকওয়েভ’ দিল্লির প্রতিরক্ষা সদর দপ্তরে গভীর চিন্তার উদ্রেক করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












