সৌদি আরব:
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তনের খবর পাওয়া গেছে। দেশটির নতুন পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনোই জেরুজালেমের অধিকার ছেড়ে দেবে না’ শীর্ষক গুরুত্বপূর্ণ বাক্যটি অপসারণ করা হয়েছে।
ইসরায়েলভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচারাল টলারেন্স ইন স্কুল এডুকেশন (ইমপ্যাক্ট-এসই)-এর একটি সাম্প্রতিক পর্যালোচনায় এই তথ্যটি সামনে এসেছে। সংস্থাটি সৌদি আরবের এই পদক্ষেপকে স্বাগত জানায়।
তবে দেশটির শিক্ষা কারিকুলামে এখনো ইসরায়েলকে ‘দখলদার’ হিসেবে বর্ণনা করা এবং ফিলিস্তিন ইস্যুতে অতীতে জায়নবাদী এক নেতার ঘুষের প্রস্তাব তুলে ধরার সমালোচনা করেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের শেষের দিকে প্রকাশিত ওই পর্যালোচনায় বলা হয়, সৌদি পাঠ্যবইয়ে ব্যবহৃত পূর্বের বাক্যটি এমন ইঙ্গিত বহন করতো যেন জেরুজালেমে মুসলিমদের উপস্থিতি ও নিয়ন্ত্রণ হুমকির মুখে রয়েছে। সংস্থাটির মতে, ওই অংশটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধারণা তৈরি হতে পারতো যে জেরুজালেম হলো মুসলিম এবং অন্যান্য বিশেষত ইসরায়েলি গোষ্ঠীর মধ্যকার একটি চলমান সংঘাতময় এলাকা।
অথচ বাস্তবে সাম্প্রতিক সময়েও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি কর্তৃপক্ষের আশকারায় চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রার্থনার অনুমতি দেওয়াসহ নানা উসকানিমূলক কর্মকা- অব্যাহত রয়েছে।
ইমপ্যাক্ট-এসই তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, নতুন পাঠ্যক্রম থেকে ধর্মীয় চরমপন্থা ও ইহুদিবিদ্বেষমূলক বিভিন্ন অংশ বাদ দেওয়া হয়েছে। এমনকি পবিত্র কুরআনের কিছু আয়াত এবং হাদীছের উল্লেখও আগের চেয়ে সংক্ষিপ্ত করা হয়েছে। সংস্থাটি দাবি করছে, এর ফলে শিক্ষার্থীদের মধ্যে অমুসলিম বা অন্যান্যদের প্রতি মনোভাব ইতিবাচক হবে।
শুধু তাই নয়, ঐতিহাসিক মানচিত্র এবং ভৌগোলিক পরিচিতির ক্ষেত্রেও সৌদি কর্তৃপক্ষ পরিবর্তন এনেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন বইগুলোতে পূর্বের যেসব মানচিত্রে পুরো এলাকাকে ‘ফিলিস্তিন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিলো, সেখান থেকে ফিলিস্তিন নামটি সরিয়ে ফেলা হয়েছে, তবে সরাসরি ‘ইসরায়েল’ নামটি এখনো যুক্ত করা হয়নি।
এছাড়া একাদশ শ্রেণির একটি ইতিহাস বইয়ে ‘জায়নবাদী শত্রু’ শব্দগুচ্ছের পরিবর্তে ‘ইসরায়েলি দখলদারিত্ব’ শব্দটি ব্যবহার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












