ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাবুলে তালেবানের ক্ষমতার ৫ বছর উপলক্ষে ভারতের সঙ্গে শক্তিশালী রাজনৈতিক বিশ্বাস, অর্থনৈতিক অংশীদারত্ব ও ধারাবাহিক সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছে আফগানিস্তানের চার্জ ডি অ্যাফেয়ার্স নূর আহমেদ নূর।
গত মঙ্গলবার নয়া দিল্লিতে আফগান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সে এই আহ্বান জানায়।
আহমেদ নূর বলে, আফগানিস্তান ও ভারতের মধ্যে জোরদার সম্পর্ক শুধু উভয় দেশের জন্যই লাভজনক নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা, যোগাযোগ বৃদ্ধি এবং যৌথ সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০২১ সালের ১৫ আগস্ট কাবুলে তালেবানের ক্ষমতায় ফেরার পঞ্চম বার্ষিকী উদযাপনে আফগান দূতাবাস এই সংবর্ধনার আয়োজন করে। তালেবান ক্ষমতায় আসার পর দিল্লিতে এই ধরনের প্রথম কোনও প্রকাশ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
এতকিছুর পরেও হিন্দুত্ববাদী ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিই দেয়নি।
নূর আহমেদ নূর জানায়, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ সম্পর্ক এবং হস্তক্ষেপ না করার নীতির ওপর প্রতিষ্ঠিত। তার দেশ সব রাষ্ট্রের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক, বাস্তবমুখী এবং টেকসই সম্পর্ক চায়।
সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, দূতাবাস ও কনস্যুলেটগুলোর তৎপরতা বাড়া এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের কথা উল্লেখ করে সে বলে, রাজনীতি, অর্থনীতি ও মানবিক সহায়তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে একটি গঠনমূলক সমঝোতা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে আফগানিস্তানের ন্যায্য আন্তর্জাতিক অধিকার সুরক্ষা ও সুরক্ষার বিষয়ে ভারতের সমর্থনের আহ্বান জানায় আফগান দূত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)