ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মোদির ৮০তম স্বাধীনতা দিবসের ভাষণে ‘দিমাগি নকশাল’ নিয়ে করা মন্তব্য ঘিরে দেশটির রাজনীতিতে বেশ উত্তাপ ছড়িয়েছে। লালকেল্লার ভাষণে মোদী সশস্ত্র নকশালবাদের প্রায় অবসান হয়েছে বলে দাবি করে।
সে বলে, কিছু মানুষ ‘দিমাগি নকশাল’ মানসিকতা লালন করছে এবং তারা দেশে সহিংসতা ও অস্থিরতা ছড়ানোর সুযোগ খুঁজছে। এ ধরনের মানসিকতার মানুষদের চিহ্নিত করে সমাজ থেকে আলাদা করা প্রয়োজন এবং যুবসমাজকে মূলধারায় ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
তার এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলটির প্রধান মুখপাত্র সৌরভ সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদির এই শব্দচয়নকে আক্রমণ করে। সে দাবি করে, শুধুমাত্র সরকারকে প্রশ্ন করার কারণে শিক্ষিত তরুণদের ‘নকশালী’ বা উগ্রপন্থী হিসেবে ব্র্যান্ডিং করা অত্যন্ত অপমানজনক এবং এটি সরকারের চরম অহংকার ও ব্যর্থতার বহিঃপ্রকাশ।
অন্যদিকে, বিরোধী দলগুলোর পক্ষ থেকেও মোদীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।
কংগ্রেস ও সিপিআই (এম)-সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দাবি, মোদি বিভিন্ন সময় ‘আরবান নকশাল’, ‘আন্দোলনজীবী’ বা ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর মতো তকমা ব্যবহার করে ভিন্নমতকে দমন করার চেষ্টা করে।
‘দিমাগি নকশাল’ শব্দটি সেই নতুন প্রচেষ্টারই একটি অংশ বলে তারা মনে করছে।
এদিকে, মোদীর এই মন্তব্যের পরপরই অনলাইন জগতে ‘দিমাগি নকশাল পার্টি’ নামে নতুন একটি হ্যান্ডেলের উত্থান ঘটেছে, যা নেটমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। রেডইফ ডট কম জানায়, এটি অনেকটা ‘ককরোচ জনতা পার্টি’-র পথ অনুসরণ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)