গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
গাজা উপত্যকাজুড়ে চরম সংকটের মধ্যে বাস করছেন ২১ লাখ ৫০ হাজারের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এর মধ্যে ৮ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ এমন সব অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন, যা আর বাসযোগ্য অবস্থায় নেই।
গত ১৭ আগস্ট এক বিবৃতিতে গাজা সরকারের মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
শীত ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এক আসন্ন মানবিক বিপর্যয়ের সতর্কবার্তা দিয়েছে দফতরটি। এতে উল্লেখ করা হয়, এসব জরাজীর্ণ তাঁবুতে বসবাসকারীদের মধ্যে পাঁচ লাখেরও বেশি শিশু রয়েছে। অবরুদ্ধ এই ভূখ-ে অবিলম্বে ক্রেন, আবহাওয়ার উপযোগী তাঁবু, ইনসুলেশন সামগ্রী এবং অন্যান্য আশ্রয় উপকরণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি এখন সংকটজনক সীমারও বাইরে চলে গেছে। এতে ধ্বংসস্তূপ অপসারণ, অবকাঠামো পুনর্বাসন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।
চলমান ইসরায়েলি অভিযানের মধ্যে গাজার সাধারণ মানুষ চরম খাদ্য, পানি ও চিকিৎসাসেবার সংকটে ভুগছে বলে ত্রাণ সংস্থাগুলোর ধারাবাহিক সতর্কবার্তার মধ্যেই এই আবেদন জানালো মিডিয়া অফিস।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।