ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশের চারটি ট্রানজিট পথের অনুমোদন
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের ত্রিপুরা ও অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের ব্যবসায়ীদের পণ্য পরিবহনে চারটি পথ অনুমোদন করেছে বাংলাদেশ সরকার।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এই চারটি পথ হচ্ছে চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর।
ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত¡না চাকমা সংবাদ সম্মেলনে বলেছে, ভারত-বাংলাদেশের মধ্যে ঐকমত্য হয়েছে। সেটা হলো ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহন করতে পারবেন। বাংলাদেশ সরকার পণ্যের ট্রান্সশিপমেন্টের জন্য উল্লিখিত চারটি পথ অনুমোদনের কথা জানিয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ত্রিপক্ষীয় সম্মেলনে অংশ নেয় বাংলাদেশ, ভারত ও জাপান। ভারতের উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান এশিয়ান কনফ্লুয়েন্স এ অনুষ্ঠান আয়োজন করে। এর আগে তারা এক সমীক্ষা করে।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য সহজীকরণে ভারত-বাংলাদেশকে এক লক্ষ্যে কাজ করতে হবে। উত্তর-পূর্বাঞ্চল থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা-নেওয়া সহজ করতে দ্রুতগতিতে গাড়ি চলাচলের উপযোগী পথ নির্মাণ করতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের মাতারবাড়ীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিনিয়োগ করা ছাড়াও জাপান বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগ করেছে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মধ্য দিয়ে ভারতের স্থলবেষ্টিত উত্তর-পূর্বাঞ্চল বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হবে।
ত্রিপুরায় ত্রিপক্ষীয় সম্মেলনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে কেন্দ্র করে ভারত, বাংলাদেশ ও জাপান ত্রিপক্ষীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকের পর ভারতকে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এবার ভারতকে পণ্য পরিবহনে চারটি পথ ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)